বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন

মোনার্ক মার্টের ব্র্যান্ড এম্বাসেডর হলেন দেশসেরা গলফার সিদ্দিকুর রহমান

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২
  • ১৩৮ সময় দেখুন
মোনার্ক মার্টের ব্র্যান্ড এম্বাসেডর হলেন দেশসেরা গলফার সিদ্দিকুর রহমান


বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের ই-কমার্স প্রতিষ্ঠান মোনার্ক মার্ট এর ব্র্যান্ড এম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন বাংলাদেশের এক নাম্বার গলফার সিদ্দিকুর রহমান। তিনি আগামী দুই বছরের জন্য মোনার্ক মার্টের ব্র্যান্ড এম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হলেন। গতকাল রাজধানীর মতিঝিলে অবস্থিত সিটি সেন্টারে মোনার্ক মার্ট লিঃ এর হেড অফিসে এই চুক্তির আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

মোনার্ক মার্টের ব্র্যান্ড এম্বাসেডর হওয়া নিয়ে সিদ্দিকুর রহমান বলেন “দেশে ইকমার্সের প্রসার প্রতিনিয়ত বাড়ছে। সাকিব আল হাসানের মোনার্ক মার্টের সাথে যুক্ত হতে পেরে আমি আনন্দিত। আশা করছি দেশের ইকমার্সকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে সক্ষম হবে মোনার্ক মার্ট”।

এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ গলফ ফেডারেশনের জয়েন্ট সেক্রেটারি কর্নেল মোঃ শহিদুল হক (অবঃ), বাংলাদেশ প্রফেশনাল গলফার এসোসিয়েশনের জয়েন্ট সেক্রেটারি মেজর মাহমুদ (অবঃ), মোনার্ক গ্রুপের পৃষ্ঠপোষক জনাব মোঃ আবুল খায়ের হিরো, মোনার্ক মার্টের সিওও জাহেদ কামাল, হেড অফ কমার্শিয়াল তানবিরুল ইসলাম, হেড অফ একাউন্টস মোঃ রফিকুল আলম, হেড অফ বিজনেস মাহাদি হাসান।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর