মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কর্ণফুলীতে বিদেশ পলাতক হত্যা মামলার আসামি গ্রেপ্তার কর্ণফুলীতে ইছানগর খালপাড় সড়ক পরিদর্শনে সাবেক চেয়ারম্যান মঈন উদ্দিন ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৬ বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনে জবাবদিহিতা ও বর্তমান সহিংসতার অবসান চায় ইইউ স্কুল-কলেজের গভর্নিং বডির নির্বাচন স্থগিতের বিজ্ঞপ্তি কেন অবৈধ নয়, জানতে চেয়ে রুল Bobby Deol, Prakash Jha Celebrate Aashram Season 4 Shoot Wrap, Series To Return In 2027 | Web-series News ‘Every single person knew’: AB de Villiers backs Khawaja, Bancroft over Sandpapergate claims; levels team-wide cheating claim against Australia | Cricket News জাতীয় ঐক্যের উদ্যোগ, বিরোধীদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী চূড়ান্ত সিদ্ধান্ত না আসায় কপ৩১ গড়িয়েছে অতিরিক্ত দিনে বিনামূল্যে ইনস্টাগ্রাম ব্লু টিক পাওয়ার উপায়

রক্তসৈনিক ফাউন্ডেশনের উদ্যোগে কুরুয়াতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ২৫৯ সময় দেখুন
রক্তসৈনিক ফাউন্ডেশনের উদ্যোগে কুরুয়াতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন

রিয়াদ আহাম্মেদ, শেরপুর প্রতিনিধি: একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক রক্তসৈনিকের বন্ধন।’ রক্তদানকে উৎসাহিত করতে এবং প্রয়োজনে সহজে রক্ত পাওয়ার জন্য প্রত্যেকের রক্তের গ্রুপ জানা অত্যন্ত জরুরি। নির্দিষ্ট সময় পর প্রত্যেক সুস্থ ব্যক্তির জন্য রক্তদান করা প্রয়োজন। আর এজন্য প্রয়োজন রক্তের সঠিক গ্রুপ নির্ণয়।

রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশন শ্রীবরদী উপজেলা শাখার সহযোগিতায় রক্তসৈনিক কুড়িকাহনিয়া ইউনিয়ন শাখার আয়োজনে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে উপজেলার কুড়িকাহনিয়া ইউনিয়নের কুরুয়া অনুশীলন পাবলিক স্কুল মাঠে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় শুরু হয়েছে। যা বিকেল পর্যন্ত বিরতিহীনভাবে চলবে। রক্ত সৈনিক কুড়িকাহনিয়া ইউনিয়ন শাখার আয়োজনে রক্তের গ্ৰুপ নির্ণয় কর্মসূচিতে স্কুলের শিক্ষার্থীসহ নানা বয়সী মানুষ বিনামূল্যে এখানে রক্তের গ্রুপ নির্ণয় করতে আসছেন।

রক্তসৈনিক কুড়িকাহনিয়া ইউনিয়ন শাখার সভাপতি এস এম জাকির হোসেন বলেন, ‘রক্তদানে মানুষকে উদ্বুদ্ধ করা এবং ব্লাড ডোনার সংগ্রহ করার লক্ষ্যে রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশন কুড়িকাহনিয়া ইউনিয়ন শাখা এ ক্যাম্পেইনের আয়োজন করে। এখান থেকে ব্লাড ডোনার লিস্ট করে রক্তের গ্রুপ অনুযায়ী ডেটাবেজ তৈরি করা হয়। পরবর্তী সময়ে রোগীদের চাহিদা অনুযায়ী আমরা বিভিন্ন হাসপাতালে বিনামূল্যে রক্ত দিয়ে থাকি। আমাদের সংগঠনটি স্বেচ্ছায় জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।’

এ সময় রক্ত সৈনিক কুড়িকাহনিয়া ইউনিয়ন শাখার সভাপতি এস এম জাকির হোসেন, সাধারণ সম্পাদক আজিজুর রহমান, সহ-সভাপতি এস আই শহিদ, ছাত্রী বিষয়ক সম্পাদক সাবিহা জান্নাত, প্রচার সম্পাদক রিদওয়ানসহ আরোও অনেকে উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর