রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
Udta Teer Box Office Day 2: Ayushmann Khurrana, Sara Ali Khan’s Film Picks Up Pace, Earns Rs 7 Crore | Bollywood News Asian Para Games bronze leaves Suhas Yathiraj hungry for gold amid IAS duties and badminton | Asian Para Games 2026 News সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ৮ম বৈঠক অনুষ্ঠিত হোয়াটসঅ্যাপে মেসেজ শিডিউল করবেন যেভাবে ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, নতুন আক্রান্ত ১৮৯৮ Nihal Sarin, Koneru Humpy clinch individual gold medals at European Chess Club Cup 2026 | Chess News Diljit Dosanjh’s Delhi Concert Gets Police Nod; Kalki 2898 AD Sequel Makers Drop First Look Video | Bollywood News সাজেকে পর্যটকদের জীবন রক্ষা ও পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর ভূমিকার প্রশংসায় পার্বত্য নাগরিক অধিকার পরিষদ বিতর্কিত বক্তব্যের জন্য হুইপ নিজানের দুঃখপ্রকাশ সিএমপি’র চকবাজার থানার অভিযানে আলোচিত ডিডিএন অফিসে হামলা-ভাঙচুরের ঘটনায় সিসিটিভি ফুটেজে শনাক্ত অন্যতম হামলাকারী মোঃ রাজ্জাক ওরফে চিকনা রাজু গ্রেফতার

‘রাজনৈতিক পরিচয়ের কারণে বিসিএসে কোনো বৈষম্য করা হবে না’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ২৬৯ সময় দেখুন
‘রাজনৈতিক পরিচয়ের কারণে বিসিএসে কোনো বৈষম্য করা হবে না’


ঢাকা: ৪৯তম বিসিএস’র বিশেষ শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্তদের নিয়োগে রাজনৈতিক পরিচয়ের কারণে কোনো ধরনের বৈষম্য করা হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, প্রজ্ঞাপন জারির আগে কিছু নিয়মিত প্রক্রিয়া সম্পন্ন করতে হয়। বাকি ৪৬ জনের প্রজ্ঞাপন জারির দিন আগামী সোমবার (৫ সেপ্টেম্বর)।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে জরুরি প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘৪৯তম বিসিএসের বিশেষ শিক্ষা ক্যাডারে পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) থেকে প্রথমে ৬৬৮ জনকে সুপারিশ করার কথা বলা হলেও প্রকৃত সংখ্যা ৬৬৫ জন। তাদের মধ্যে তিন জন প্রয়োজনীয় সনদ জমা দিতে পারেননি এবং আটজন মেডিকেল পরীক্ষায় উপস্থিত হননি। ফলে সংখ্যা দাঁড়ায় ৬৫৭ জনে।’

এর মধ্যে ৬১১ জনের প্রজ্ঞাপন হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘বাকি ৪৬ জনেরও প্রজ্ঞাপন জারি হবে। এজন্য নির্ধারিত প্রক্রিয়া চলছে। প্রজ্ঞাপনের ফাইল রাষ্ট্রপতি পর্যন্ত যেতে হয়।’ তাই এ বিষয়ে ধৈর্য ধরার আহবান।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘রাজনৈতিক পরিচয়ের কারণে কারও নিয়োগ আটকে দেওয়া হচ্ছে- এমন আলোচনা ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন বক্তব্যের কারণে বিভ্রান্তি তৈরি হয়েছে। আমরা বৈষম্যহীন রাষ্ট্র ও সমাজব্যবস্থা প্রতিষ্ঠার জন্য অঙ্গীকার করেছি। রাজনৈতিক পরিচয় যেটাই হোক, কোনো পরীক্ষা বা নিয়োগের ক্ষেত্রে সে কারণে কারও প্রতি বৈষম্য সৃষ্টি করা হবে না।’

তিনি বলেন, ‘নিয়োগের ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন একটি নিয়মিত ও বাধ্যতামূলক প্রক্রিয়া। কারও বিরুদ্ধে গুরুতর অপরাধের অভিযোগ বা আদালতে দণ্ডের বিষয় থাকলে বিধি অনুযায়ী তা যাচাই করা হয়। তবে রাজনৈতিক পরিচয় বিবেচনায় নিয়ে কাউকে বাদ দেওয়ার সুযোগ নেই।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজন ৪৯তম বিসিএসের নিয়োগ নিয়ে বিভিন্ন বক্তব্য দিয়েছেন। তাদের কেউ কেউ ভেরিফিকেশনের নামে হয়রানি বন্ধের দাবি তুলেছেন। কিন্তু ভেরিফিকেশন সব সরকারের সময়ই বিধি অনুযায়ী হয়ে থাকে। এখনো সেই সময় আসেনি যে, ভেরিফিকেশনের কারণে কারও নিয়োগ হচ্ছে না- এমন ধারণা করার। কারও বিরুদ্ধে গুরুতর অভিযোগের কারণে নিয়োগ না হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে অভিযোগ বা আবেদন করার সুযোগ রয়েছে। তবে বর্তমানে এ নিয়ে বিশ্ববিদ্যালয়গুলোতে উত্তেজনা সৃষ্টি করার কোনো কারণ নেই।’

তিনি আরও বলেন, ‘রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির উদ্দেশ্যে অপতথ্য বা বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে কোমলমতি শিক্ষার্থীদের উত্তেজিত করা উচিত নয়।’ সংশ্লিষ্ট সবাইকে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার অনুরোধ জানান সালাহউদ্দিন আহমদ।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর