শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
‎ভূঞাপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপন জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা আলোক তথ্য প্রযুক্তির প্রয়োজনীয়তা – Sarabangla মহাকাশে ডেটা সেন্টার গড়তে স্পেসএক্সকে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের অনুমতি ‘কর্নিয়াজনিত অন্ধত্ব দূর করতে আই ব্যাংকগুলো সক্রিয় করা হবে’ বাকৃবিতে ইয়াবাসহ নিরাপত্তা কর্মচারী আটক Karan Johar Says Akshay Kumar Is The Only Superstar Who Gives A Chance To Debut Directors | Bollywood News IND vs NZ 2nd Test: India’s old nemesis Matt Henry awaits them at his home ground in Christchurch | Cricket News বৃহস্পতিবার সারাদেশে জামায়াতের বিক্ষোভ কর্মসূচি সফল করার আহ্বান আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

রাজশাহী নগরীর ছোটবনগ্রাম এলাকায় রাস্তার কার্পেটিং কাজের উদ্বোধন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী, ২০২২
  • ২৩৩ সময় দেখুন
রাজশাহী নগরীর ছোটবনগ্রাম এলাকায় রাস্তার কার্পেটিং কাজের উদ্বোধন

লিয়াকত হোসেন রাজশাহীঃ
রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের দিক-নির্দেশনায় মহানগরীর ৩০টি ওয়ার্ডে রাস্তা, ড্রেনসহ বিভিন্ন অবকাঠামো উন্নয়ন চলমান রয়েছে।

এরই ধারাবাহিকতায়, রাজশাহী মহানগরীর ১৯ নং ওয়ার্ডের ছোটবনগ্রাম উত্তর পাড়া চার তলা মসজিদ হতে মামুন হাজীর মোড় পর্যন্ত কার্পেটিং রাস্তার কাজ উদ্বোধন করা হয়েছে।

গতকাল (১৩ জানুয়ারী) বৃহস্পতিবার বেলা সারে ১০ টার সময় ছোটবনগ্রাম উত্তর পাড়া চার তলা মসজিদ হতে মামুন হাজীর মোড় পর্যন্ত কার্পেটিং রাস্তার কাজের উদ্বোধন করেন রাসিকের ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ তৌহিদুল হক সুমন। কার্পেটিং কাজের উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত করা হয়।

এসময় কাউন্সিলর সুমন বলেন, রাসিক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের সহযোগিতায় ১৯ নং ওয়ার্ডের সকল এলাকায় উন্নয়ন কাজ চলমান আছে যা ইতিমধ্যে দৃশ্যমান হয়েছে। যা এলাকার বাসিন্দাদের জন্য সুফলময়। যা ভবিষ্যতে এই কাজ চলমান থাকবে বলে জানান এই কাউন্সিলর।

এসময় উপস্থিত ছিলেন, রাসিকের সহকারী প্রকৌশলী মোঃ নিবির আহমেদ, উপ সহকারী প্রকৌশলী শরফুদ্দিন আল মতি, ১৯ নং ওয়ার্ড (উত্তর) আওয়ামীলীগ সভাপতি মো হাসেন মন্ডল, মসজিদ কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ আবুল কালাম আজাদ,সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মামুন অর রশিদ, ওয়ার্ড সচিব নুরুল ইসলাম ফয়সাল, মোঃ হেকমত আলী, মোঃ জামরুল ইসলাম, সাংবাদিক ইতি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর