বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News

রাসিক মেয়র লিটনের সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৯ জানুয়ারী, ২০২২
  • ২২২ সময় দেখুন
রাসিক মেয়র লিটনের সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

রাজশাহী প্রতিনিধিঃ বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন করোনায় আক্রান্ত হওয়ায় তঁার দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে মহানগরীর হেতেমখঁা গোরস্থান সংলগ্ন রওজাতুস সালেহিন মসজিদ ও মাদ্রাসায় এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মসজিদের পেশ ইমাম হাফেজ ক্বারী ইকবাল হোসাইন। এরআগে মাদ্রাসার শিক্ষার্থীরা পবিত্র কুরআন খতম করেন।

দোয়া মাহফিলের সার্বিক সহযোগিতায় ছিলেন এফবিসিসিআই এর পরিচালক মোঃ শামসুজ্জামান আওয়াল ও মাননীয় রাসিক মেয়রের ব্যক্তিগত সহকারী মোঃ তানসেন ওয়াহিদ তাসকিন।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের ১১নং ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম তজু, ১৩নং ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আব্দুল মমিন, মসজিদ কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বিপুল, রাজশাহী উলাম কল্যান পরিষদের সহ- সাংগঠনিক সম্পাদক হাফেজ শাহাদত হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মাদ্রাসার শিক্ষার্থীবৃন্দ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর