নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভূক্ত বীমা খাতের কোম্পানি রিলায়েন্স ইন্স্যুরেন্স পরিচালনা পর্ষদের বোর্ড সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির বোর্ড সভা আগামী ১৩ ফেব্রুয়ারী বিকাল ৩ টায় অনুষ্ঠিত হবে।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, সভায় ৩১ ডিসেম্বর ২০২১ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হতে পারে।
আগের বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ২৫ শতাংশ নগদ ডিভিডেন্ড দিয়েছিল।
কোম্পানিটি ১৯৯৫ সালে পুঁজিবাজারে তালিকাভূক্ত হয়ে বর্তমানে ’এ’ ক্যাটাগরিতে অবস্থান করছে।






