বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
‎স্ক্যামারের ভিডিও ধারন করায় সাংবাদিকের  বিরুদ্ধে মিথ্যা মামলা,কারাগারে পাঠানোর প্রতিবাদে ভূঞাপুরে মানববন্ধন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ ‘কৈশোরকালীন স্বাস্থ্য ব্যবস্থা ট্যাবুমুক্ত করতে হবে’ লক্ষ্মীপুরে লাইসেন্সবিহীন শিশু খাদ্য জব্দ, বেকারির ক্ষতিকর কেমিক্যাল ধ্বংস হারানো বা চুরি হওয়া ফোন খুঁজে পাওয়ার উপায় বাঁশখালীতে নিট যুবকদের দক্ষতা উন্নয়নে EARN প্রকল্পের উদ্যোগ ৩১ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে চবিতে গবেষণা উৎসব সৌদি আরামকোতে হামলা: তেলের দাম বেড়ে ১০৭ ডলার Rhiti Tiwari Recalls Father Telling Manoj Tiwari ‘Aap Shaadi Kar Lijiye’ After He Found Love After Divorce | Regional Cinema News ‘Abhishek Sharma was also taking a little time’: Cheteshwar Pujara explains why Sanju Samson struggled in IND vs WI 3rd T20I | Cricket News

রোবট বিশ্বমঞ্চে সেরা: পেলেন স্বর্ণপদকে বাংলাদেশের জিহাদের

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩২৫ সময় দেখুন
রোবট বিশ্বমঞ্চে সেরা: পেলেন স্বর্ণপদকে বাংলাদেশের  জিহাদের

সাব্বির আলিম দামুড়হুদা (চুয়াডাঙ্গা)

চুয়াডাঙ্গা জেলার দর্শনা পৌরসভার পরানপুর গ্রামের কৃতি সন্তান জাহিদ হাসান জিহাদ বিদেশের মাটিতে দেশের পতাকা উড়ালেন। ইন্দোনেশিয়ান ইয়ং সায়েন্টিস্ট অ্যাসোসিয়েশন (IYSA)-এ অংশগ্রহণ করে রোবট আবিষ্কারের মাধ্যমে তিনি অর্জন করেছেন স্বর্ণপদক।

স্থানীয়রা জানান,জিহাদ শুধু দর্শনার নয়, এখন পুরো বাংলাদেশের গর্ব। বিদেশের মাটিতে সে দেশের নাম উজ্জ্বল করেছে। আমরা প্রত্যাশা করি ভবিষ্যতে আরও বড় অর্জন নিয়ে সে দেশের মুখ উজ্জ্বল করবে।

জানা গেছে, জিহাদ বর্তমানে দর্শনা সরকারি কলেজে এইচএসসি অধ্যয়নরত। তিনি পরানপুর গ্রামের জয়নাল আবেদিন ও পূর্ণিমা বেগমের সন্তান। ছেলের এই সাফল্যে বাবা-মা আবেগাপ্লুত হয়ে সকলের কাছে দোয়া কামনা করেছেন, যেন জিহাদ আরও বড় সাফল্যের স্বপ্ন পূরণ করতে পারে।

স্বর্ণপদক জয়ী জিহাদ জানিয়েছেন, বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি তার বিশেষ আগ্রহ শৈশব থেকেই। রোবট তৈরি করে আন্তর্জাতিক মঞ্চে পুরস্কার পাওয়া তার জীবনের বড় অনুপ্রেরণা। তিনি বলেন,আমার লক্ষ্য একদিন বিশ্বমানের বিজ্ঞানী হওয়া। বাংলাদেশকে প্রযুক্তি ও উদ্ভাবনে নতুন উচ্চতায় নিয়ে যেতে চাই।

জিহাদের এ সাফল্য প্রমাণ করে একটি ছোট শহরের স্বপ্নবাজ তরুণও বিশ্বজয়ের স্বপ্ন বাস্তবায়ন করতে পারে। তার এই অর্জন দর্শনা ও চুয়াডাঙ্গার সীমা ছাড়িয়ে আজ গোটা বাংলাদেশের গর্বের গল্প হয়ে উঠেছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর