মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:০০ অপরাহ্ন

লক্ষ্মীপুর জেলা আইডিইবি নির্বাচন সাধারণ সম্পাদক পদে ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিনের প্রার্থিতা ঘোষণা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ২৬০ সময় দেখুন
লক্ষ্মীপুর জেলা আইডিইবি নির্বাচন সাধারণ সম্পাদক পদে ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিনের প্রার্থিতা ঘোষণা

লক্ষ্মীপুর প্রতিনিধি:
আসন্ন লক্ষ্মীপুর জেলা আইডিইবি (ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ) নির্বাচনে ২০২৬-২০২৮ মেয়াদের জন্য সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন ইঞ্জিনিয়ার এ বি এম আশরাফ উদ্দিন। তিনি সংগঠনের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ছিলেন।

পেশায় উপ-সহকারী প্রকৌশলী (ভারপ্রাপ্ত) হিসেবে লক্ষ্মীপুর পৌরসভায় কর্মরত আশরাফ উদ্দিন বর্তমানে পৌর সার্ভিস অ্যাসোসিয়েশনের ১ম সিনিয়র সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

প্রার্থিতা ঘোষণা করে তিনি বলেন, “আমি সবসময় সদস্যদের স্বার্থরক্ষায় কাজ করেছি। ভবিষ্যতেও আইডিইবি’র মর্যাদা ও পেশাজীবীদের অধিকার রক্ষায় নিবেদিত থাকব। সকল প্রকৌশলী ভাইদের মূল্যবান ভোট ও দোয়া আমার একান্ত কাম্য।”

এদিকে নির্বাচনকে ঘিরে প্রার্থীরা ইতোমধ্যে ব্যাপক প্রচার-প্রচারণা শুরু করেছেন। তরুণ ও অভিজ্ঞ প্রকৌশলীদের সক্রিয় অংশগ্রহণে জমে উঠেছে লক্ষ্মীপুর জেলা আইডিইবি নির্বাচন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর