রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন

লবণাক্ত পরিবেশে নিচু জমিতে গাছ রোপণ করে জাতীয়ভাবে রামপাল উপজেলা শ্রেষ্ঠ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৫ জুন, ২০২২
  • ১৮৮ সময় দেখুন
লবণাক্ত পরিবেশে নিচু জমিতে গাছ রোপণ করে জাতীয়ভাবে রামপাল উপজেলা শ্রেষ্ঠ


আবু হোসাইন সুমন, মোংলা (বাগেরহাট) প্রতিনিধি ::

বিশ্ব পরিবেশ দিবস ২০২২ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রামপাল উপজেলাকে শ্রেষ্ঠ ঘোষণা করে পুরষ্কার প্রদাণ করেছেন। এ অনুষ্ঠানে বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মোঃ শাহাবউদ্দিন,  উপমন্ত্রী হাবিবুন নাহার ও সংশ্লিষ্ট সচিবালয়ের সচিব এবং কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্ত্রীর হাত দিয়ে পরিবেশের এ শুভেচ্ছা স্মারক ও পুরষ্কার গ্রহণ করেন রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কবীর হোসেন। দুর্যোগপ্রবণ উপকূলীয় এলাকা হিসেবে সুপরিচিত বাগেরহাটের রামপাল উপজেলায় লবণাক্ত বালুর পরিবেশে উপজেলা পরিষদ সংলগ্ন নিচু জমিতে ২০১৭ সালে মাটি ভরাট করে বিভিন্ন প্রকার বনজ, ফলজ ও ঔষধি বৃক্ষ রোপণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, সুধীজন ও বৃক্ষরোপন বিষয়ে অভিজ্ঞ সরকারি কর্মকর্তাদের সহায়তায় নান্দনিক বাগান সৃজনের কাজ শুরু করেন। দীর্ঘ ৩ বছরের অধিক সময়ের পরিশ্রম ও নিবিড় পরিচর্যায় রামপাল উপজেলা পরিষদ চত্বর সবুজে আচ্ছাদিত হয়ে ওঠে। সমগ্র বাংলাদেশের মধ্যে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ হওয়ায় রামপাল উপজেলা পরিষদকে পুরষ্কৃত করা হয়।

এ বিষয়ে রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কবীর হোসেন বলেন, লবণ অধ্যুষিত এ উপকূলে বাগান সৃজনের এ ধারা অব্যাহত রয়েছে। প্রাপ্ত স্বীকৃতি ও পুরস্কার উপজেলা পরিষদের অভ্যন্তরীণ সকল স্থানে বাগান সৃজন কার্যক্রমকে আরো বেগবান করেছে।

তিনি আরও জানান, সাবেক রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বর্তমানে যশোরের এডিসি তুষার কুমার পালের নিপুণ হাতের ছোঁয়ায় পরিষদ চত্বর আজ ফুলে ফলে সুশোভিত হয়ে উঠেছে। ভবিষ্যতে সমগ্র রামপাল উপজেলায় বৃক্ষরোপন কার্যক্রমের চলমান ধারা অব্যাহত রাখতে ও সকলের অংশগ্রহণ নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর।

আবু হোসাইন সুমন

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর