বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News

লিডার্স এর উদ্যোগে ফ্রি স্ত্রীরোগ ও মাতৃস্বাস্থ্য সেবা ক্যাম্প

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৫ জুলাই, ২০২২
  • ২৪৯ সময় দেখুন
লিডার্স এর উদ্যোগে ফ্রি স্ত্রীরোগ ও মাতৃস্বাস্থ্য সেবা ক্যাম্প

পরিতোষ কুমার বৈদ্য
শ্যামনগর প্রতিনিধি, সাতক্ষীরা।

আজ সোমবার(২৫ জুলাই ২০২২) লিডার্স এর আয়োজনে ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড এবং রেনাটা বাংলাদেশ লিমিটেড এর সহযোগিতায় কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশি ইউনিয়নের চরামুখায় দিন ব্যাপী ফ্রি স্ত্রীরোগ ও মাতৃস্বাস্থ্য সেবার আয়োজন করা হয়। সকাল ১০.৩০ টায় উক্ত ক্যাম্পের শুভ উদ্বোধন করা হয়।
উক্ত স্বাস্থ্য সেবা ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাক্তন প্রধান শিক্ষক তপন মন্ডল, অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য অচ্যুৎ মন্ডল, শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেস্কের মেডিকেল অফিসার ডাঃ সোহেলী আফরোজা (এমবিবিএস, বিসিএস-স্বাস্থ্য, পিজিটি-গাইনী এ্যান্ড অবস), রেনাটা বাংলাদেশ লিমিটেড এর ডিসট্রিক্ট সেলস্ ম্যানেজার মোঃ শাহীন ইসলাম, লিডার্স এর এ্যাডভোকেসি অফিসার পরিতোষ কুমার বৈদ্য, সহকারী মেডিকেল অফিসার সুব্রত রায় প্রমূখ।
সভাপতি বলেন, এই প্রত্যন্ত গ্রামে লিডার্স এর উদ্যোগে ফ্রি স্ত্রীরোগ ও মাতৃস্বাস্থ্য সেবার আয়োজন করা হয়েছে। আমরা গ্রামের মানুষ খুবই খুশি। এই গ্রামে স্বাস্থ্য সেবা নিতে ৩০ কিলোমিটার দূরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেতে হয়। যোগাযোগ ব্যবস্থা খারাপ হওয়ায় একজন নারীকে এত দূরে যেয়ে স্বাস্থ্য সেবা নেওয়া খুবই কষ্টকর। এমন মহতী কাজ করার জন্য আমরা লিডার্সকে ধন্যবাদ জানাচ্ছি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর