রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন

লোহাগাড়ায় সাংবাদিক হত্যাচেষ্টা মামলা আসামিরা গ্রেপ্তার না হওয়ায় সাংবাদিক সমাজের বিক্ষোভ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ১১৮ সময় দেখুন
লোহাগাড়ায় সাংবাদিক হত্যাচেষ্টা মামলা আসামিরা গ্রেপ্তার না হওয়ায় সাংবাদিক সমাজের বিক্ষোভ

চট্টগ্রামের লোহাগাড়ায় সাংবাদিক হত্যা চেষ্টা মামলার এজাহারভুক্ত আসামিরা এখনো গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন উপজেলায় কর্মরত সাংবাদিক সমাজ। তাঁরা মঙ্গলবার সকালে লোহাগাড়া বটতলী মোটর স্টেশনে আয়োজিত বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনে এ ক্ষোভ জানান।
সাংবাদিক রায়হান সিকদারের সঞ্চালনায় আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন লোহাগাড়া প্রেসক্লাবের সভাপতি এম সাইফুল্লাহ চৌধুরী, সেক্রেটারি শাহজাদা মিনহাজ, কার্যনির্বাহী সদস্য অধ্যাপক আবদুল খালেক, সিনিয়র সাংবাদিক তাজ উদ্দিন। এ সময় বক্তারা বলেন,
ওমর ফারুক মাসুমকে হত্যাচেষ্টা মামলার ৪দিন পেরিয়ে গেলেও পুলিশ আসামিদের গ্রেফতার করতে পারেনি। অথচ, হত্যাচেষ্টার পর থেকে আসামিরা প্রকাশ্যে ঘোরাফেরা করলেও পুলিশ তাদের গ্রেফতার করছে না। মামলার সব আসামি বিগত স্বৈরাচার সরকারের লালিত সন্ত্রাসী। তাই তাদের কাছ থেকে বিশেষ অর্থের সুবিধা পেয়ে পুলিশ নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে।
সাংবাদিক নেতারা বলে, অবিলম্বে সন্ত্রাসী হাবিব বাহিনীর সকল সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে পুলিশ ব্যর্থ হয়, তাহলে আমরা সাংবাদিক সমাজ থানা কম্পাউন্ডে গিয়ে অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করব।
এ বিষয়ে লোহাগাড়া থানার ওসি আরিফুর রহমান বলেন, ০১৭৯৬৫৭৭৩৫৫

উল্লেখ্য, গত ১৯ ডিসেম্বর দুপুরে কলাউজান ইউনিয়ন পরিষদের সামনে এক বিচার প্রার্থীকে মারধর করার প্রতিবাদ করায় সাংবাদিক ওমর ফারুক মাসুম ও ছাত্র প্রতিনিধি এইচআর শহীদের ওপর সশস্ত্র হামলা করে ইউপি মেম্বার হাবিবের নেতৃত্বাধীন একদল সন্ত্রাসী বাহিনী। এ সময় হামলাকারীরা মাসুমকে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক জখম করে প্রাণনাশের চেষ্টা চালায় তারা। এরপর তাকে রাস্তার ওপর ফেলে রেখে যায় ওই সন্ত্রাসী বাহিনীর সদস্যরা। একইসাথে তার কাছ থেকে তার এ্যাপল ওয়াচ ও মানিব্যাগ ছিনিয়ে নেয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর