শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বিটিসি আয়োজিত বাংলাদেশ ক্রিকেট লিগ (বি টিএল)ফায়নাল খেলা অনুষ্ঠিত কালিয়াকৈরে বিডি ক্লিনের একপাশে ময়লার স্কোপ অন্য পাশে ছিল সুন্দর আগামী স্বপ্ন হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু পুকুরে বিষ দিয়ে ১০ লাখ টাকার মাছ নিধন কালিয়াকৈরে ছিনতাইকারীর হাতে অটোরিস্কাচালকের গলাকাটা মরদেহ উদ্ধার শেখ হাসিনাকে ফেরাতে চাওয়ার অভিযোগে রাবির ৪২ শিক্ষকের বিরুদ্ধে অনুসন্ধান কমিটি গঠন BCCI to standardise Bronco, 2K fitness tests after England tour debacle | Cricket News Pradeep Rawat’s Death: Salman Khan Remembers ‘Brother’, Aamir Khan Attends Funeral | Bollywood News দণ্ডিত হাসিনাকে দিল্লিতে বক্তব্যের সুযোগ দেওয়ায় বাংলাদেশের ক্ষোভ জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)’র শ্রদ্ধাঞ্জলি

শর্ত পূরণ না করলে ১৫ দিন পর নতুন দলের আবেদন বাতিল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ২০৭ সময় দেখুন


ডেস্ক রিপোর্ট:: শর্ত পূরণ করতে না পারলে ১৫ দিন পরে নতুন দলগুলোর নিবন্ধন আবেদন বাতিল করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এর আগে প্রাথমিক যাচাই-বাছাইয়ে নতুন রাজনৈতিক দল নিবন্ধন আবেদন বাছাইয়ে কোনো দলই উত্তীর্ণ হতে পারেনি। এজন্য দলগুলোকে ১৫ দিন সময় দিয়েছে ইসি।

 

মঙ্গলবার (২২ জুলাই) ইসি সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।

 

তিনি বলেন, কোনো দলই প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ না হওয়ায় আমরা ১৫ দিন শর্ত পূরণের জন্য সময় দিয়েছি। এরপর আর সময় দেওয়ার বিধান নেই। কোনো দল এই সময়ের মধ্যে শর্তপূরণ করতে না পারলে কমিশন সে অনুযায়ী ব্যবস্থা নেবে।

 

২০ এপ্রিল পর্যন্ত দল নিবন্ধনের আবেদন চেয়ে প্রথমে বিজ্ঞপ্তি দেয় ইসি। কিন্তু সময় চেয়ে দলগুলো আবেদন করলে ২২ জুন পর্যন্ত বাড়ানো হয়। এ সময়ের মধ্যে ১৪৪টি দল ১৪৭টি আবেদন করে। এতে জাতীয় নাগরিক পার্টিসহ সবগুলো দলই শর্ত পূরণে ব্যর্থ হয়। সম্প্রতি সব দলকেই আরও ১৫ দিন সময় দেওয়া হয়।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom