শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
‎ভূঞাপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপন জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা আলোক তথ্য প্রযুক্তির প্রয়োজনীয়তা – Sarabangla মহাকাশে ডেটা সেন্টার গড়তে স্পেসএক্সকে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের অনুমতি ‘কর্নিয়াজনিত অন্ধত্ব দূর করতে আই ব্যাংকগুলো সক্রিয় করা হবে’ বাকৃবিতে ইয়াবাসহ নিরাপত্তা কর্মচারী আটক Karan Johar Says Akshay Kumar Is The Only Superstar Who Gives A Chance To Debut Directors | Bollywood News IND vs NZ 2nd Test: India’s old nemesis Matt Henry awaits them at his home ground in Christchurch | Cricket News বৃহস্পতিবার সারাদেশে জামায়াতের বিক্ষোভ কর্মসূচি সফল করার আহ্বান আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

শাবিপ্রবির ভিসি না সরালে সরকার পতন— হুঁশিয়ারি ছাত্রদলের

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২০ জানুয়ারী, ২০২২
  • ২৩৭ সময় দেখুন
শাবিপ্রবির ভিসি না সরালে সরকার পতন— হুঁশিয়ারি ছাত্রদলের


ঢাবি করেসপন্ডেন্ট

ঢাকা: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদকে না সরালে সরকার পতনের দাবিতে আন্দোলন শুরুর ঘোষণা দিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকন।

তিনি বলেন, শাহজালাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের যৌক্তিক দাবির আন্দোলনে ছাত্রলীগ ও পুলিশ হামলা করেছে। তাদের ওপর নির্বিচারে গুলি চলেছে। অনেকের বিরুদ্ধে মামলা হয়েছে। অবিলম্বে মামলা প্রত্যাহার এবং উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিনকে পদত্যাগ করতে হবে।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে জাতীয়তাবাদী ছাত্রদলের এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

ছাত্রদল সভাপতি খোকন বলেন, কেবল শিক্ষার্থীই নয়, ঢাবিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও বর্তমান অবৈধ সরকারের হাতে নির্যাতন-নিপীড়নের শিকার হচ্ছেন। এসময় তিনি ঢাবি অধ্যাপক তাজমেরী ইসলামের নামে মিথ্যা মামলা দিয়ে তাকে কারাগারে পাঠানোর প্রতিবাদ জানান।

সমাবেশে অন্যান্যদের মধ্যে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, ঢাবি শাখার আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিব, সদস্য সচিব আমানউল্লাহ আমানসহ বিভিন্ন ইউনিটের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সারাবাংলা/আরআইআর/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর