বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News

শেরপুরে কথা কাটাকাটির জেরে বন্ধুকে কুপিয়ে হত্যা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ২৩৪৩ সময় দেখুন
শেরপুরে কথা কাটাকাটির জেরে বন্ধুকে কুপিয়ে হত্যা

রিয়াদ আহাম্মেদ, শেরপুর প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ীতে বাড়িতে ডেকে নিয়ে তুলা মিয়া (৪০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগে উঠেছে। রবিবার (২৪ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের মরাখলা ছালাতলা গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, তুলা মিয়ার ঘনিষ্ঠ বন্ধু নাজমুল হোসেন তাকে নিজ বাড়িতে ডেকে নেন। সেখানে কোনো এক বিষয় নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে নাজমুল ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকেন। গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তুলা মিয়া। এরপর নাজমুল দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

পরে খবর পেয়ে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তুলা মিয়াকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এ বিষয়ে নলিতাবাড়ী থানার ওসি মো. সোহেল রানা নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হত্যার কারণ ও জড়িতদের পরিচয় জানার চেষ্টা চলছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর