শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষক, শিক্ষিকা করে মাদক ব্যবসা সঠিক প্রতিবেদন দেওয়ার কথা বলে ২৭ হাজার ৫০০ টাকা নেওয়ার অভিযোগ তহশিলদারের বিরুদ্ধে বিশ্ব খাদ্য দিবস উদযাপন উপলক্ষে ক্যাব চট্টগ্রামের মানববন্ধনে “থামাও সিন্ডিকেট, খাদ্য পণ্যের দাম কমাও, বাঁচাও জীবনঃ খাদ্য নিরাপত্তার বাংলাদেশ” দাবি হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৯২ খাদ্য অধিকার আইন প্রণয়নে সংসদে উত্থাপনের প্রতিশ্রুতি দিলেন সংসদ সদস্য আবু সুফিয়ান মসজিদে অনৈতিক কাজের অপরাধে মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর স্মার্টওয়াচ কেনার আগে যা অবশ্যই খেয়াল রাখবেন ৫ হাজার শিক্ষার্থীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিল রাকসু Salman Khan Hints Karan Johar Was Scared Of Him During His 2008 Fight With Shah Rukh Khan | Bollywood News ‘Got to look at luggage weight’: Shai Hope jokes after winning third Player of the Match award during this India tour | Cricket News

শেরপুরে নিখোঁজের ৩৬ ঘন্টা পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ২৬২ সময় দেখুন
শেরপুরে নিখোঁজের ৩৬ ঘন্টা পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

রিয়াদ আহাম্মেদ, শেরপুর প্রতিনিধি: শেরপুরে নিখোঁজের ৩৬ ঘন্টা পর পুকুর থেকে আব্দুল মোতালেব ওরফে হাজী মিয়া(৫৫) নামে এক মনোহারি দোকান ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৪ অক্টোবর) বিকেলে শহরের সজবরখিলা এলাকার একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আব্দুল মোতালেব শহরের গোপালবাড়ী এলাকার মৃত আবেদ আলীর ছেলে। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

নিহতের পরিবার জানায়, বৃহস্পতিবার রাত ২টার দিকে বাড়ী থেকে বের হয়ে নিখোঁজ হন মোতালেব। পরে তার কোন খোঁজ না পেয়ে নিহতের স্বজনরা সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

এদিকে, আজ বিকেলে শহরের সজবরখিলা এলাকার হরিজন পল্লীর পেছনের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জুবায়দুল আলম ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে এবং পরবর্তী যথাযথ আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর