বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনাম :
‎স্ক্যামারের ভিডিও ধারন করায় সাংবাদিকের  বিরুদ্ধে মিথ্যা মামলা,কারাগারে পাঠানোর প্রতিবাদে ভূঞাপুরে মানববন্ধন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ ‘কৈশোরকালীন স্বাস্থ্য ব্যবস্থা ট্যাবুমুক্ত করতে হবে’ লক্ষ্মীপুরে লাইসেন্সবিহীন শিশু খাদ্য জব্দ, বেকারির ক্ষতিকর কেমিক্যাল ধ্বংস হারানো বা চুরি হওয়া ফোন খুঁজে পাওয়ার উপায় বাঁশখালীতে নিট যুবকদের দক্ষতা উন্নয়নে EARN প্রকল্পের উদ্যোগ ৩১ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে চবিতে গবেষণা উৎসব সৌদি আরামকোতে হামলা: তেলের দাম বেড়ে ১০৭ ডলার Rhiti Tiwari Recalls Father Telling Manoj Tiwari ‘Aap Shaadi Kar Lijiye’ After He Found Love After Divorce | Regional Cinema News ‘Abhishek Sharma was also taking a little time’: Cheteshwar Pujara explains why Sanju Samson struggled in IND vs WI 3rd T20I | Cricket News

শেরপুরে সীমান্তে অবৈধ পথে ভারতে পাচারকালে আটক ২৪

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ২১২ সময় দেখুন
শেরপুরে সীমান্তে অবৈধ পথে ভারতে পাচারকালে আটক ২৪

রিয়াদ আহাম্মেদ, শেরপুর প্রতিনিধি: শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় ময়মনসিংহের ৩৯ বিজিবির হলদীগ্রাম বিওপির টহলরত বিজিবি সদস্যরা অবৈধ পথে দালাল চক্রের সহযোগীতায় ভারতে পাচারকালে পাচারকারী চক্রের সদস্যসহ ২৪ জনকে আটক করেছে।

আজ মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে বিজিবির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

সূত্র জানায়, ময়মনসিংহের বিজিবির ৩৯ ব্যাটালিয়নের অধীনস্থ শেরপুরের ঝিনাইগাতী উপজেলার হলদীগ্রাম বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় সোমবার (৬ অক্টোবর) রাত সাড়ে নয়টার দিকে সীমান্ত পিলার ১১১০/এমপি এলাকার গজারী বাগান নামক স্থান হতে বিজিবির টহল দল বিশেষ অভিযান পরিচালনা করে ৪টি সিএনজি ভর্তি ২৪ জন ব্যক্তিকে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় আটক করে।

আটককৃতরা হলেন চাপাইনবয়াবগঞ্জ জেলার মোঃ মজিবুর রহমান (২৫), শাহরিয়ার ইমন (২১), ওয়াহিদ (৩৮), মো: কুরবান আলী (৪৫), মোঃ মিঠুন আলী (২৭), জয়নুল হোসেন (৩০), ইব্রাহীম (৩৩), আখতারুল (২৯), মোঃ মাহাবুর (৪৭), মো: শাকিল (২৯), মো: তারিফ (২৭), মোঃ মামুন (৪০), আসমাউল (১৮), ইয়াকুব আলী ও রাজশাহী জেলার তৌফিক ওমর (২৩), মোঃ আকবর (২৯), বিপ্লব হোসেন (১৯) এবং নাটোর জেলার মোঃ রতন আলী (৩৮)।

একই সময় আটক হওয়া ৪ জন সিএনজি চালকরা হলেন শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার মোঃ জাহাঙ্গীর আলম (৪০), মোঃ ফারুক (৪০), ইমন (২০) ও সোলাইমান (৪০)।

সূত্র আরো জানায়, আটককৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করলে তারা মানব পাচারকারী চক্রের প্রদান হোতা মহিদুল ইসলাম (৩০) এর নাম প্রকাশ করে। সে নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বুরুঙ্গা গ্রামের বাসিন্দা।

এদিকে আরো ২ জন মানব পাচারকারীকে আটক করেছে বিজিবি। আটককৃত মানব পাচারকারীরা হলেন শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মজনু মিয়া (৩৬) ও চাঁপাইনবাবগঞ্জ জেলার মিলন হক (৩৫)।

উল্লিখিত ব্যক্তিদের আটকের পর জিজ্ঞাসাবাদে জানায়, তারা প্রত্যেকে ৫ হাজার টাকার বিনিময়ে ভারতে যাওয়ার জন্য দালাল চক্রের সাথে লেনদেন করে। এছাড়া অবৈধভাবে শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার হলদীগ্রাম বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১১১০/এমপি সংলগ্ন শালবাগান নামক স্থান দিয়ে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের মাধ্যমে ভারতের চেন্নাই শহরে রাজমিস্ত্রি ও শ্রমিক হিসেবে কাজ করার উদ্দেশ্যে যাওয়ার পরিকল্পনা করেছিল তারা।

বিজিবি আরো জানায়, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মানব পাচার প্রতিরোধ ও দমন আইন ২০১২ অনুযায়ী ঝিনাইগাতী থানায় মামলা দায়ের পূর্বক পুলিশের নিকট হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও আটককৃত বাংলাদেশী নাগরিকদের পাসপোর্ট ব্যতীত অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের অপরাধে পরবর্তী কার্যক্রম গ্রহণ করে থানা পুলিশের নিকট হস্তান্তর করা প্রক্রিয়াধীন রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহের ৩৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মেহেদী হাসান পিপিএম জানান, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমানা রক্ষায় এবং যেকোন প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে দিনরাত ২৪ ঘন্টা সদা জাগ্রত থেকে বিজিবি দায়িত্ব পালন করে যাচ্ছে।

এছাড়া সীমান্তে মাদক, চোরাচালানী মালামাল এবং অবৈধ অনুপ্রবেশ রোধকল্পে বিজিবি কঠোরতা নীতি অনুসরণ করে এই ধারা অব্যাহত রেখেছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর