বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News

শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে অবৈধ ভারতীয় মদ জব্দ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৯ সময় দেখুন
শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে অবৈধ ভারতীয় মদ জব্দ

রিয়াদ আহাম্মেদ, শেরপুর প্রতিনিধি:
শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় বিপুল পরিমাণ ভারতীয় আমদানি নিষিদ্ধ মদ জব্দ করেছে ঝিনাইগাতী থানা পুলিশ। সোমবার (১ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার বড় রাংটিয়া এলাকা থেকে পিকআপসহ এসব অবৈধ ভারতীয় মদ উদ্ধার করা হয়।

থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিনের নেতৃত্বে এসআই জামাল, এএসআই শামছুল ও আনিছসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় বড় রাংটিয়া এলাকা থেকে একটি পিকআপ ভ্যানসহ ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মোট ৩৮০ বোতল মদ জব্দ করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক চোরাকারবারিরা পালিয়ে যায়। উদ্ধারকৃত মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ৯ লাখ টাকা বলে জানা গেছে।

এ বিষয়ে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. আল আমিন বলেন, ‘মাদক সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। আমি এ থানায় যোগদানের পর থেকে মাদক নির্মূলে আমরা কঠোর অবস্থানে আছি। সীমান্ত এলাকায় যেকোনো মূল্যে মাদক প্রবাহ রোধ করা হবে। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।’

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর