মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন

শেয়ার বিক্রি করবেন এনআরবিসি ব্যাংকের উদ্যোক্তা – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৪১ সময় দেখুন
শেয়ার বিক্রি করবেন এনআরবিসি ব্যাংকের উদ্যোক্তা – Corporate Sangbad


পুঁজিবাজার ডেস্ক: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত ব্যাংক খাতের এনআরবিসি ব্যাংক পিএলসির এক উদ্যোক্তা শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। আগামী ৩০ অক্টোবর মধ্যে ঘোষণাকৃত শেয়ার বর্তমান বাজার মূল্যে পাবলিক মার্কেটে বিক্রয় করবেন এই উদ্যোক্তা ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানির উদ্যোক্তা সৈয়দ মুনসিফ আলী ৩০ লাখ শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। বর্তমানে এই উদ্যোক্তার কাছে ব্যাংকটির ৫৩ লাখ ৫৪ হাজার ৬৪৫টি শেয়ার আছে।

পর্যবেক্ষণে দেখা যায়, কোম্পানিটি ১০০০ কোটি টাকা মূলধন নিয়ে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে ২০২১ সালে তালিকাভূক্ত হয়েছে। কোম্পানির বর্তমান পরিশোধিত মূলধনের পরিমান ৮২৮ কোটি ৭০ লাখ টাকা। কোম্পানির মোট শেয়ার ৮২ কোটি ৮৬ লাখ ৪৯ হাজার ৫৩৪।

ডিএসই’র তথ্য অনুযায়ি ৩১ জুলাই, ২০২৫ ইং তারিখে উদ্যোক্তা পরিচালকের হাতে রয়েছে ৬০.৪৭ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর হাতে রয়েছে ২.৬৬ শতাংশ শেয়ার এবং সাধারণ বিনিয়োগকারীর হাতে রয়েছে ৩৬.৮৭ শতাংশ শেয়ার।

তথ্য অনুসারে, গত বছর কোম্পানিটির শেয়ার দর উঠানামা হয়েছের ৫.৯ টাকা থেকে ১১ টাকার মধ্যে। গতকাল সমাপনি দর ছিল ৬.৭ টাকা এবং আজকের ওপেনিং দর ছিল ৬.৭ টাকা। ২০২১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে কোম্পানিটি বর্তমানে ‘এ’ ক্যাটাগরিতে অবস্থান করছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom