শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষক, শিক্ষিকা করে মাদক ব্যবসা সঠিক প্রতিবেদন দেওয়ার কথা বলে ২৭ হাজার ৫০০ টাকা নেওয়ার অভিযোগ তহশিলদারের বিরুদ্ধে বিশ্ব খাদ্য দিবস উদযাপন উপলক্ষে ক্যাব চট্টগ্রামের মানববন্ধনে “থামাও সিন্ডিকেট, খাদ্য পণ্যের দাম কমাও, বাঁচাও জীবনঃ খাদ্য নিরাপত্তার বাংলাদেশ” দাবি হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৯২ খাদ্য অধিকার আইন প্রণয়নে সংসদে উত্থাপনের প্রতিশ্রুতি দিলেন সংসদ সদস্য আবু সুফিয়ান মসজিদে অনৈতিক কাজের অপরাধে মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর স্মার্টওয়াচ কেনার আগে যা অবশ্যই খেয়াল রাখবেন ৫ হাজার শিক্ষার্থীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিল রাকসু Salman Khan Hints Karan Johar Was Scared Of Him During His 2008 Fight With Shah Rukh Khan | Bollywood News ‘Got to look at luggage weight’: Shai Hope jokes after winning third Player of the Match award during this India tour | Cricket News

শ্রীবরদী ড্রাগ কন্ট্রোল কাউন্সিল কর্তৃক মাহমুদুল হক রুবেলের জন্মদিন উদযাপন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৯১ সময় দেখুন
শ্রীবরদী ড্রাগ কন্ট্রোল কাউন্সিল কর্তৃক মাহমুদুল হক রুবেলের জন্মদিন উদযাপন

রিয়াদ আহাম্মেদ, শেরপুর প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সাংসদ মো. মাহমুদুল হক রুবেলের ৫৪ তম জন্মদিন উপলক্ষে দোয়া ও কেক কাটার আয়োজন করা হয়। রবিবার ২১ সেপ্টেম্বর সন্ধ্যায় শ্রীবরদী ড্রাগ কন্ট্রোল কাউন্সিলের (রক্তদান শাখা) অফিসে এই আয়োজন করা হয়।

শ্রীবরদী ড্রাগ কাউন্সিলের প্রস্তাবিত সভাপতি দীপন সোম এর সভাপতিত্বে এবং শ্রীবরদী ড্রাগ কাউন্সিলের সদস্য সচিব ও পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. মনজুরুল ইসলাম বাপ্পী এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্রাগ কন্ট্রোল কাউন্সিলের প্রতিষ্ঠাতা সভাপতি ও উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক জুবায়দুল ইসলাম রাজন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, সদর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ মিল্লাত আকন্দ, সাবেক সহ-সভাপতি সুমন, মো. আরমান, মো. জাহাঙ্গীর আলম, সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সোহেল রানা ।

আরও উপস্থিত ছিলেন উপজেলা জিয়া মঞ্চের আহ্বায়ক আশিক মাহমুদ আশা, সদস্য সচিব মিনাল হাসান, যুগ্ম আহ্বায়ক মো. শাহজাহান, পৌর জিয়া মঞ্চের আহ্বায়ক আবু হোসেন আশু, সদস্য সচিব মাহমুদুল হাসান, যুগ্ম আহ্বায়ক রুপক, ছাত্রদল নেতা ছোবাহান, মোয়াজ, মুহিত, শান্ত, ইদু প্রমুখ।

অনুষ্ঠানে বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সফল সংসদ সদস্য মাহমুদুল হক রুবেলের জন্য দীর্ঘায়ু ও সুস্হতা কামনা করে দোয়া এবং দোয়া শেষে কেক কাটার মাধ্যমে তা উদযাপন করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর