বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর নটরডেম কলেজের জন্য জায়গা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন ঢাকায় দ.আফ্রিকার আবাসিক কূটনৈতিক মিশন খোলার আহ্বান বাংলাদেশের আপনার স্মার্টফোন হ্যাক হয়েছে কি না বুঝবেন যেভাবে Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী

শ্রীবরদীতে তারেক রহমানের নির্দেশে অসুস্থ জাহিদুলকে আর্থিক সহায়তা প্রদান

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ৬১৮ সময় দেখুন
শ্রীবরদীতে তারেক রহমানের নির্দেশে অসুস্থ জাহিদুলকে আর্থিক সহায়তা প্রদান

রিয়াদ আহাম্মেদ, শেরপুর প্রতিনিধি:
শেরপুরের শ্রীবরদী উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের পটল গ্রামের অসুস্থ মোহাম্মদ জাহিদুল ইসলামকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশক্রমে চিকিৎসা বাবদ নগদ অর্থ প্রদান করেন শেরপুর তিন আসনের সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল। রবিবার (৩ আগষ্ট) দুপুরে মাহমুদুল হক রুবেলের নির্দেশে উপজেলা মহিলা দলের মাধ্যমে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়।

এসময় মাহমুদুল হক রুবেল ভিডিও কলের মাধ্যমে জাহিদুল ইসলাম ও তার পরিবারকে আশ্বস্ত করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তাকে চিকিৎসা বাবদ সহযোগিতা করা হয়েছে তা এই পর্যন্তই সীমাবদ্ধ থাকবে না এর পরিধি সামনে আরো বাড়বে। তিনি আরো বলেন, জাহিদুল কে হতাশ না হতে। আগামীতে তিনি এবং তার দল জাহিদুলের পাশে থাকবে বলে আশ্বস্ত করেন।

এ সময় জনাব মাহমুদুল হক রুবেলের সহধর্মিনী ফরিদা হক তিনিও ভিডিও কলের মাধ্যমে জাহিদুল ও তার পরিবারকে সাহস যোগান এবং বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশ ও দেশের মানুষের প্রতিটি ঘরে ঘরে তার দলের নেতা কর্মীদের খোঁজ রাখার জন্য অনুরোধ করেছেন।

এসময় উপস্থিত ছিলেন শ্রীবরদী উপজেলা মহিলা দলের সভাপতি উম্মে হাবিবা রিনা ও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এখলাছুর রহমান লিটন।

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, উপজেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি চাঁদনী বেগম, কাকিলাকুড়া ইউনিয়ন মহিলা দলের সভাপতি মেসিরন বেগম, সাধারণ সম্পাদক রোজিনা বেগম, মহিলা দলের সদস্য নূরে ইসরাত মাহিন, পারুল বেগম ও জোসনা ইয়াসমিন ।

এছাড়াও উপস্থিত ছিলেন কাকিলাকুড়া ইউনিয়ন যুবদলের সভাপতি আনোয়ারুল ইসলাম রানা, সাধারণ সম্পাদক মোস্তাইন সরকার, যুগ্ন সাধারন সম্পাদক আনোয়ার হোসেন, সহ সভাপতি তরিকুল ইসলাম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সাইমন রাসেলসহ ইউনিয়ন ও ওয়ার্ড যুবদলের নেতৃবৃন্দ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর