বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর নটরডেম কলেজের জন্য জায়গা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন ঢাকায় দ.আফ্রিকার আবাসিক কূটনৈতিক মিশন খোলার আহ্বান বাংলাদেশের আপনার স্মার্টফোন হ্যাক হয়েছে কি না বুঝবেন যেভাবে Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী

সড়ক দুর্ঘটনা রোধে মেহেরপুরে মানববন্ধন অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১
  • ২৮৪ সময় দেখুন
সড়ক দুর্ঘটনা রোধে মেহেরপুরে মানববন্ধন অনুষ্ঠিত

মেহেরপুর প্রতিনিধি। একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। সড়ক দুর্ঘটনা বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত ও মর্মস্পর্শী ঘটনা। প্রতিদিনই সড়ক দুর্ঘটনা কেড়ে নিচ্ছে তরতাজা প্রাণ। মুহূর্তেই খালি করে দিচ্ছে কোনো না কোনো মায়ের কোল, আবার অনেকেই বেঁচে থাকছেন পঙ্গু হয়ে, ভুগতে হচ্ছে সারা জীবন। তারপরও নেই কোনো সঠিক ব্যবস্থাপনা বা জনসচেতনতা।
এ উপলক্ষে সড়ক দুর্ঘটনা রোধে ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) মেহেরপুর ‘My Road My Responsibility, নামে একটি সংগঠন এ আয়োজন করে। মঙ্গলবার দুপুরে ইভেন্টে ভলান্টিয়াররা মেহেরপুরের প্রেস ক্লাবের সামনে দাড়িয়ে প্ল্যাকার্ড নিয়ে মানববন্ধন করেছে।
এসময় বাইক চালক, রিক্সাওয়ালা, অটোওয়ালা এবং পথচারীদের সচেতন করার চেষ্টা করে। জনসাধারণকে সড়ক নিরাপত্তা আইন মেনে চলতে উদ্বুদ্ধ করে এবং নিরাপদে যানবাহন চালানোর জন্য চালকদেরকে সচেতন করে।

মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর সদর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) আবু সাঈদ। এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর নিউজ এর স্টাফ রিপোর্টার এস এম মেহেরাব হোসেন, ভলেন্টিয়ার ফর বাংলাদেশ এর সদস্য তানজিমুল ইসলাম, আনিকা তাবাসসুম, নাফিউল ইসলাম, আসাদ, রাব্বি, মাসুম।এসময় ভলেন্টিয়ার ফর বাংলাদেশ এর সদস্যরা সড়ক দুর্ঘটনা রোধে সকলকে সচেতন হয়ে ট্রাফিক আইন মেনে রাস্তায় চলাচল করার আহ্বান জানান।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর