শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
‎ভূঞাপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপন জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা আলোক তথ্য প্রযুক্তির প্রয়োজনীয়তা – Sarabangla মহাকাশে ডেটা সেন্টার গড়তে স্পেসএক্সকে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের অনুমতি ‘কর্নিয়াজনিত অন্ধত্ব দূর করতে আই ব্যাংকগুলো সক্রিয় করা হবে’ বাকৃবিতে ইয়াবাসহ নিরাপত্তা কর্মচারী আটক Karan Johar Says Akshay Kumar Is The Only Superstar Who Gives A Chance To Debut Directors | Bollywood News IND vs NZ 2nd Test: India’s old nemesis Matt Henry awaits them at his home ground in Christchurch | Cricket News বৃহস্পতিবার সারাদেশে জামায়াতের বিক্ষোভ কর্মসূচি সফল করার আহ্বান আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

সমাজ উন্নয়নে অবদান রাখায় ইপসা’কে ধন্যবাদ- কক্সবাজার পৌর মেয়র মুজিবুর রহমান।

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৫ জানুয়ারী, ২০২২
  • ৪৬৩ সময় দেখুন
সমাজ উন্নয়নে অবদান রাখায় ইপসা’কে ধন্যবাদ- কক্সবাজার পৌর মেয়র মুজিবুর রহমান।

স্থায়ীত্বশীল উন্নয়নের জন্য সংগঠন ইপসা’র কক্সবাজার অফিস পরিদর্শন করেছেন- কক্সবাজার পৌরসভার সম্মানিত মেয়র ও বাংলাদেশ আওয়ামীলীগ কক্সবাজার জেলার সাধারণ সম্পাদক জননেতা মুজিবুর রহমান। এ সময় মেয়র ইপসা’র কার্যক্রম সম্পর্কে জানতে চাইলে তাঁকে ইপসা’র কার্যক্রম বিষয়ে অবহিত করেন- ইপসা’র উপ-পরিচালক ও কক্সবাজার জেলার আঞ্চলিক প্রধান খালেদা বেগম।

কক্সবাজার জেলায় ইপসা’র বিভিন্ন উন্নয়ন মূলক প্রকল্প বাস্তবায়ন করায় কৃতজ্ঞতা প্রকাশ করেন, কার্যক্রম সম্পর্কে জেনে সন্তোষ প্রকাশ করেন এবং ইপসা‘কে ধন্যবাদ জানান। প্রকল্পের লক্ষ্যমাত্রা অনুযায়ী কাজ বাস্তবায়নে যে কোন বিষয়ে সহযোগিতার আশ্বাস প্রদান করেন। ইপসা পরিবারের সবাইকে তাঁর অফিস পরিদর্শন করার আমন্ত্রণ জানান।

পরে ইপসা’র পক্ষ থেকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা স্বরূপ ২০২২ সালের ইপসা’র ডায়েরি ও ইপসা’র প্রধান নির্বাহী মোঃ আরিফুর রহমান ও সালেক নাছির উদ্দিন এর সম্পাদনায় মুজিব বর্ষে প্রকাশিত “হান্ড্রেড ইয়ার্স অব মুজিব” বইটির সৌজন্য কপি প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন- কক্সবাজারের বিশিষ্ট ব্যবসায়ী ইন্জিনিয়ার আলী রেজা, ইপসা সিভিক কনসোর্টিয়াম এর প্রোগ্রাম কো-অর্ডিনেটর (ট্রেনিং এন্ড ক্যাম্পেইন), নাজমুল বরাত রনি, ইপসা’র কক্সবাজার জেলার ফোকাল পার্সন ও প্রোগ্রাম ম্যানেজার, মোহাম্মদ হারুন, ফিন্যান্স ম্যানেজার, এনায়েত মাওলা, ইপসা-সিভিক কনসোর্টিয়াম এর মনিটরিং এন্ড ডকুমেন্ট অফিসার বনরত্ন, ফিল্ড অফিসার, মোঃ কাইয়ুম সিকদার, ইপসা-সিভিক প্রকল্পের কক্সবাজার সদর উপজেলার উপজেলা ম্যানেজার আবিদুর রহমান এবং ফিল্ড ফ্যাসিলিটেটর জিটু বডুয়া।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর