শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন

সাধারন সম্পাদক প্রার্থী বিএনপির তুখোড় নেতা সহকারী অধ্যাপক আতাউর রহমান

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০৯ সময় দেখুন
সাধারন সম্পাদক প্রার্থী বিএনপির তুখোড় নেতা সহকারী অধ্যাপক আতাউর রহমান

নয়ন বাবু, নওগাঁ প্রতিনিধি: রাজপথের লড়াকু সৈনিক, বলিষ্ঠ কণ্ঠস্বর সাহসী নেতৃত্বের আপোষহীন নেতা, বিএনপি’র দুঃসময়ের কাণ্ডারী, সংগঠন পরিচালনায় দক্ষ নেতা সহকারী অধ্যাপক আতাউর রহমান।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর আসন্ন দ্বি-বার্ষিক কাউন্সিলে সাধারন সম্পাদক প্রার্থী হিসেবে পত্নীতলা উপজেলার সর্বস্তরের জনগণ ও বিএনপি সহ সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সহযোগিতা ও সমর্থন চেয়েছেন সহকারী অধ্যাপক আতাউর রহমান।

তিনি পত্নীতলা উপজেলার তুখোড় রাজনৈতিক নেতা হিসেবে সর্বমহলে পরিচিত মুখ।

বিএনপি’র অন্যান্য নেতাকর্মীদের মতোই নিজস্ব কার্যক্রমের মাধ্যমে সকলের মনে স্থান করে নিয়েছেন তিনি। যার ফলে রাজনৈতিক ভাবে আত্মপ্রকাশের পর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাকে। নিজ কর্মদক্ষতার মধ্যে দিয়ে জায়গা করে নিয়েছেন নেতাকর্মীদের মনে। নিঃস্বার্থ ও অক্লান্ত পরিশ্রম করেছেন দলকে এগিয়ে নিতে।

যার ফলস্বরূপ পত্নীতলা উপজেলা বিএনপির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক ও ২০০৩ সাল থেকে অদ্য পর্যন্ত নিরমইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দলের গুরুত্বপূর্ণ কাজ সততা ও নিষ্ঠার সাথে নিজ দ্বায়িত্ব পালন করেছেন বিগত দিনে।

বর্তমান তিনি পত্নীতলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য।

তিনি পত্নীতলা উপজেলার নিরমইল ইউনিয়ন পরিষদে বিএনপি মনোনীত প্রার্থী ধানের শীষ মার্কায় ২০০৩ থেকে ২০১৬ সাল পর্যন্ত ধানের শীষ প্রতিকে ব্যাপক ভোটে নির্বাচিত হন এবং সততা ও নিষ্ঠার সাথে চেয়ারম্যান এর দায়িত্ব পালন করেন আতাউর রহমান।

বর্তমানে দল গোছানোর কাজে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন তিনি।

সহকারী অধ্যাপক আতাউর রহমান বলেন, ৩২ বছর বিএনপির একজন একনিষ্ঠ নেতা হিসেবে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের শাসনামলে বিভিন্ন ভাবে হয়রানির শিকার হয়েছেন এবং একাধিক রাজনৈতিক মামলার আসামী হয়েছেন।

আতাউর রহমান, বর্তমানে বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিলে পত্নীতলা উপজেলা জাতীয়তাবাদী দল (বিএনপি) এর সাধারন সম্পাদক পদপ্রার্থী হিসেবে জাতি, ধর্ম, বর্ন নির্বিশেষে সকলের দোয়া কামনা করেছেন সেই সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সহযোগিতা ও সমর্থন চেয়েছেন।

সর্বোপরি তিনি সাধারন সম্পাদক নির্বাচিত হলে দলের কাজ এগিয়ে নিতে বলিষ্ট নেতৃত্ব দিবেন বলে জানান আতাউর রহমান।

আগামী ২৭ ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) পত্নীতলা উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হবে এতে সাধারণ সম্পাদক পদপ্রার্থী সহকারী অধ্যাপক আতাউর রহমান।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর