বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন

সাপাহারে জলবায়ু ন্যায্যতায় পায়ে হাটা কর্মসূচী অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৫ অক্টোবর, ২০২১
  • ২৯৪ সময় দেখুন
সাপাহারে জলবায়ু ন্যায্যতায় পায়ে হাটা কর্মসূচী অনুষ্ঠিত

নয়ন বাবু, নওগাঁ : “পৃথিবী বাঁচাতে চলো হাটি এক সাথে” এই স্লোগাণ কে সামনে রেখে জলবায়ু ন্যায্যতায় নওগাঁর সাপাহার উপজেলা সদর থেকে পার্শ্ববতী উপজেলার দিবর দিঘী পর্যন্ত পায়ে হেটে কর্মসূচী পালন করা হয়েছে।

উপজেলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ ফোরাম, প্রেসক্লাব, ইয়ুথ গ্রুপ ও কমিউনিটি পর্যায়ের নারী দলের আয়োজনে ও বে-সরকারী উন্নয়ন সংস্থা বিডিও, বিএসডিও ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা একশান এইড বাংলাদেশ এর সহযোগীতায় সোমবার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ৯ টায় পায়ে হাটা কর্মসূচী শুরু হয়।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ আল মামুন (নয়ন), উপজেলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ ফোরামের উপদেষ্টা আলহাজ্ব নূরুল হক মাষ্টার, উপদেষ্টা অধীর চন্দ্র চৌধুরী, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও উপজেলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ ফোরাম এর সাধারন সম্পাদক সাংবাদিক তছলিম উদ্দীন, প্রেসক্লাব সভাপতি জুলফিকার আলী সম্রাট, উপজেলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ ফোরামের সভাপতি হাসিনা বেগম সহ উপজেলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ ফোরামের সকল সদস্যগণ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর