রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন

সাপাহারে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
  • ১২১ সময় দেখুন
সাপাহারে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত

নয়ন বাবু, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহার উপজেলার মডেল মসজিদ হলরুমে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাপাহার সদর ইউনিয়ন শাখার আয়োজনে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সাপাহার সদর ইউনিয়ন জামায়াতের আমির মাওঃ মো: মোফাচ্ছল হক এর সভাপতিত্বে এবং সহকারী সেক্রেটারী মো: আতিকুর রহমান এর পরিচালনায় কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা সহকারী সেক্রেটারী মোঃ নাজমুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও সাপাহার আল হেলাল ইসলামী একাডেমীর অধ্যক্ষ মোঃ মাহবুবুল আলম, উপজেলা আমির মোঃ আবুল খায়ের (তরুন), উপজেলা সেক্রেটারী মোঃ মাসুদ হোসেন।

এছাড়াও অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন মোঃ সাদেকুল হক শাহ চৌধুরী, মাওঃ মোঃ সাদিকুল ইসলাম, মাওঃ মোঃ ইয়াহিয়া, মাওঃ মোঃ আব্দুল মতিন, মনিরুল ইসলাম প্রমুখ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর