শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন

সাপাহারে বিএনপি নেতা মাহমুদুস সালেহীনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ৯৬ সময় দেখুন
সাপাহারে বিএনপি নেতা মাহমুদুস সালেহীনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

স্টাফ রিপোর্টারঃ নওগাঁ-১ সাপাহার-পোরশা-নিয়ামতপুর আসনে বিএনপির সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী জন নেতা মাহমুদুস সালেহীন এর ব্যক্তিগত উদ্যোগে অসহায় ও দুস্থ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছেন।
বুধবার সকাল ১১ টায় উপজেলার খন্জনপুর গ্রামে নিজ বাসভবনের সামনে
কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী তারুন্যের প্রতীক জননেতা মাহমুদুস সালেহীন শিরন্টী ইউনিয়নের প্রায় দুই শতাধিক শীতার্ত অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র। হিসেবে কম্বল বিতরণ করেন।
এ সময় উক্ত বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কারা নির্যাতিত নেতা প্রভাষক মোঃমোকলেসুর রহমান মুকুল,উপজেলা বিএনপির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী লাবু,উপজেলা জাতীয়তাবাদী মহিলাদলের সভানেত্রী মোসাঃ শাহনাজ বেগম,সাধারন সম্পাদক মোসাঃ আফরোজা বেগম ঝর্না,শিরন্টি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক ইসমাইল হোসেন,আব্দুর রহিম,আব্দুল কাইয়ুম,আপেল মাহমুদ,আলকাস আলি, আবুল কালাম আজাদ,মামুনুর রশিদ,সাবেক ছাত্র নেতা প্রভাষক জুয়েল হক প্রমূখ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর