বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন

সাপাহারে বিদ্যানিকেতন স্কুলে কুইজ প্রতিযোগিতা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১
  • ৩০৭ সময় দেখুন
সাপাহারে বিদ্যানিকেতন স্কুলে কুইজ প্রতিযোগিতা

নয়ন বাবু, নওগাঁ : নওগাঁর সাপাহারে বিদ্যানিকেতন স্কুলে কুইজ প্রতিযোগিতার উদ্বোধন ও পুরস্কার বিতরণ করা হয়েছে। শুক্রবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় বিদ্যালয় প্রঙ্গনে কুইজ প্রতিযোগিতার উদ্বোধন ও পুরস্কার বিতরণ করা হয়।

এ সময় শিক্ষার্থীদের মান্নোয়নে অভিভাবকদের উদ্দেশে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলতাফুল হক চৌধুরী (আরব চৌধুরী)।

বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক (লালনবাদী) রাজিব সারোয়ার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৃষ্টি একাডেমি’র প্রধান শিক্ষক ইস্ফাত জেরিন মিনা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বিলকিস বানু বেলি, হুমায়ুন কবির প্রমূখ।

অনুষ্ঠান শেষে পুরস্কার এবং শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। এ সময় বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, অবিভাবকগণ উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর