বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News

সাপাহারে শেখ রাসেল দিবস উদযাপন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৮ অক্টোবর, ২০২১
  • ৩৫০ সময় দেখুন
সাপাহারে শেখ রাসেল দিবস উদযাপন

নয়ন বাবু, নওগাঁ : “শেখ রাসেল দীপ্ত জয়োল্লআস অদম্য আত্মবিশ্বাস” এই স্লোগাণ কে সামনে রেখে নওগাঁর সাপাহারে বিভিন্ন কর্মসূচী পালনের মধ্য দিয়ে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কনিষ্ঠ পুত্র শেখ রাসেল-এর ৫৮ তম জন্মদিন উদযাপন করা হয়েছে।

সকাল ৯ টায় শেখ রাসেলের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করা হয়। এরপর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে সোমবার (১৮ অক্টোবর) আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ আল মামুন।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য প্রদন করেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় খাদ্যমন্ত্রী ও স্থানীয় সাংসদ সাধন চন্দ্র মজুমদার এমপি।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহ্জাহান হোসেন, উপজেলা কৃষি অফিসার মুজিবুর রহমান, প্রাণি সম্পদ অফিসার ডা: অশীষ কুমার দেবনাথ, থানার অফিসার ইনচার্জ (ওসব) তারেকুর রহমান সরকার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব ওমর আলী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদ সারোয়ার রেজা সহ উপজেলা প্রশাসনের সকল দপ্তরের অফিসার, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মনিরুজ্জামান।

আলোচনা শেষে কুইজ প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করা হয়। শেষে শেখ রাসেল সহ বঙ্গবন্ধু পরিবারের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর