বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News

সাপ্তাহিক টপটেন লুজারের শীর্ষে তাল্লু স্পিনিং – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২২ জানুয়ারী, ২০২২
  • ২২৮ সময় দেখুন
সাপ্তাহিক টপটেন লুজারের শীর্ষে তাল্লু স্পিনিং – Corporate Sangbad


শেয়ার বাজার

নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে তাল্লু স্পিনিং মিলস লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ১৫.৭৫ শতাংশ। ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়।

তথ্য অনুযায়ী, সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ১৩ কোটি ৩৯ লাখ ৮২ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২ কোটি ৬৭ লাখ ৯৬ হাজার টাকা।

লুজারের দ্বিতীয় স্থানে রয়েছে ইস্টার্ন লুব্রিকেন্টস লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ১২.২২ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ২২ কোটি ৬৭ লাখ ৬৩ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৪ কোটি ৫৩ লাখ ৫২ হাজার টাকা।

লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম। গত সপ্তাহে কোম্পানিটির শেয়ারের সর্বোচ্চ দর কমেছে ১১.৫৮ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৯০ কোটি ৪৪ লাখ ৮৮ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১৮ কোটি ৮ লাখ ৯৭ হাজার টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- তিতাস গ্যাসের ১০.৪৮ শতাংশ, বেক্সিমকো গ্রিন সুকুক বন্ডের ১০.৪০ শতাংশ, ইস্টার্ন ক্যাবলসের ৯.৮২ শতাংশ, বসুন্ধরা পেপারের ৯.৩১ শতাংশ, পাওয়ার গ্রিডের ৬.৫০ শতাংশ, ন্যাশনালল টিউবসের ৫.৮৮ শতাংশ এবং ইফাদ অটোর ৫.৪৬ শতাংশ।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর