বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News

সাপ্তাহিক দর হারানোর শীর্ষে এমারেল্ড অয়েল – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩
  • ১২৯ সময় দেখুন
সাপ্তাহিক দর হারানোর শীর্ষে এমারেল্ড অয়েল – Corporate Sangbad


নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্য ১২০টির বা ৩৩.১৫ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। সপ্তাহটিতে এমারেল্ড অয়েলের শেয়ারের দর কমেছে সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে এমারেল্ড অয়েলের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৩৬.৮০ টাকায়। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১১১.১০ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ২৫.৭০ টাকা বা ১৮.৭৯ শতাংশ কমেছে। এর মাধ্যমে এমারেল্ড অয়েল ডিএসইর সাপ্তাহিক টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে সাপ্তাহিক টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে- এপেক্স ফুডসের ১৪.০৭ শতাংশ, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ১১.৫৩ শতাংশ, ইমাম বাটনের ১০.৬৮ শতাংশ, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের ১০.১৭ শতাংশ, আলিফ ইন্ডাস্ট্রিজের ৯.৯১ শতাংশ, ইউনিয়ন ইন্স্যুরেন্সের ৯.৬২ শতাংশ, মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের ৯.১২ শতাংশ, রংপুর ডেইরির ৮.৮৯ শতাংশ এবং ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর ৮.৭৮ শতাংশ কমেছে।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর