বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News

সাপ্তাহিক দরবৃদ্ধির শীর্ষে জেএমআই সিরিঞ্জ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৪ মে, ২০২৪
  • ১২৮ সময় দেখুন
সাপ্তাহিক দরবৃদ্ধির শীর্ষে জেএমআই সিরিঞ্জ


প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গেলো সপ্তাহে (২৮ এপ্রিল-০২ মে) লেনদেন হওয়া ৪০৫ কোম্পানির মধ্যে ২২৮টির শেয়ারদর বেড়েছে। তাতে সপ্তাহ শেষে দরবৃদ্ধির শীর্ষে উঠে এসেছে জেএমআই সিরিঞ্জ এন্ড মেডিকেল ডিভাইসেস লিমিটেড। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য উঠে এসেছে।

তথ্য অনুযায়ী, বিদায়ী সপ্তাহে জেএমআই সিরিঞ্জের শেয়ারদর আগের সপ্তাহের তুলনায় ২৪ দশমিক ০১ শতাংশ বেড়েছে। সপ্তাহ শেষে কোম্পানিটির সমাপনী মূল্য দাঁড়িয়েছে ১৫৭ টাকায়।

দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা এপেক্স ট্যানারির শেয়ারদর বেড়েছে ২২ দশমিক ৬৭ শতাংশ। আর ২২ দশমিক ৫০ শতাংশ শেয়ারদর বাড়ায় তালিকার তৃতীয়স্থানে অবস্থান করেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড।

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- সিনোবাংলা ইন্ডাস্ট্রিজের ২২ দশমিক ৪৪ শতাংশ, সোনারগাঁও টেক্সটাইলের ২২ দশমিক ৩২ শতাংশ, ওয়াইম্যাক্স ইলেকট্রোডের ২২ দশমিক ১২ শতাংশ, প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ২০ দশমিক ৬৭ শতাংশ, ম্যাকসন্স স্পিনিংয়ের ২০ দশমিক ৩৫ শতাংশ, ফার ইস্ট নিটিংয়ের ২০ শতাংশ এবং অলটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ১৯ দশমিক ৬৬ শতাংশ শেয়ারদর বেড়েছে।তথ্যসূত্র:অর্থসূচক





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর