নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে একমি পেস্টিসাইডস লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ১৩.৬৯ শতাংশ। ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়।
তথ্য অনুযায়ী, সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ১৮ কোটি ৯৭ লাখ ২১ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৩ কোটি ৭৯ লাখ ৪৪ হাজার ২০০ টাকা।
লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বীচ হ্যাচারি লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ১৩.৫৮ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৫ কোটি ৬৫ লাখ ৮০ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১ কোটি ১৩ লাখ ১৬ হাজার টাকা।
লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে এস.এস স্টিল। গত সপ্তাহে শেয়ারটি সর্বোচ্চ দর কমেছে ১৩.০৮ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৯ কোটি ৭৭ লাখ ১৭ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১ কোটি ৯৫ লাখ ৪৩ হাজার ৪০০ টাকা।
ডিএসইতে সাপ্তাহিক টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে এপেক্স ফুটওয়্যারের দর কমেছে ১০.৮০ শতাংশ, খুলনা পাওয়ারের দর কমেছে ১০.৫৭ শতাংশ, রেকিট বেনকিজারের দর কমেছে ১০.৪৪ শতাংশ, মালেক স্পিনিংয়ের দর কমেছে ১০.২৮ শতাংশ, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজের দর কমেছে ১০.০৯ শতাংশ, বাংলাদেশ স্টিল রি-রোলিংয়ের দর কমেছে ৯.৪৪ শতাংশ এবং গোল্ডেন সনের শেয়ার দর কমেছে ৯.৩০ শতাংশ।






