মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News আ.লীগ নেতা হত্যা: বিএনপির ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা কর্ণফুলীতে বিদেশ পলাতক হত্যা মামলার আসামি গ্রেপ্তার কর্ণফুলীতে ইছানগর খালপাড় সড়ক পরিদর্শনে সাবেক চেয়ারম্যান মঈন উদ্দিন ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৬ বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনে জবাবদিহিতা ও বর্তমান সহিংসতার অবসান চায় ইইউ স্কুল-কলেজের গভর্নিং বডির নির্বাচন স্থগিতের বিজ্ঞপ্তি কেন অবৈধ নয়, জানতে চেয়ে রুল

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ব্র্যাক ব্যাংক

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ১৪৪ সময় দেখুন


দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (০৭ জুলাই-১০ জুলাই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৬ কোম্পানির মধ্যে শীর্ষে উঠে এসেছে ব্র্যাক ব্যাংক পিএলসি।

সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে শেয়ার লেনদেন হয়েছে ২৮ কোটি ৫৮ লাখ টাকার। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৪ দশমিক ৪৯ শতাংশ। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে মিডল্যান্ড ব্যাংক পিএলসি। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ১৫ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ২ দশমিক ৪৯ শতাংশ।

সপ্তাহিক লেনদেনের তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে বিচ হ্যাচারি লিীমটেড। সপ্তাহজুড়ে প্রতিদিন গড়ে কোম্পানিটির ১৪ কোটি ০২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ২ দশমিক ২১ শতাংশ।

এছাড়াও, প্রতিদিন গড় লেনদেনে সাপ্তাহিক শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে সী পার্ল রিসোর্টের ১২ কোটি ৬২ লাখ টাকা, তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইস-ক্রিমের ১২ কোটি ১০ লাখ টাকা, এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমেটেডের ১২ কোটি ১০ লাখ টাকা, বাংলাদেশ শিপিং করপোরেশনের ১০ কোটি টাকা, অগ্নি সিস্টেম লিমিটেড ৯ কোটি ৩৫ লাখ টাকা, সিটি ব্যাংক লিমিটেডের ৯ কোটি ১৩ লাখ টাকা এবং ওরিয়ন ইনফিউশন লিমিটেডের ৯ কোটি ১০ লাখ টাকা।খবর:কঅর্থসূচক





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর