বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News

সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদের মৃত্যুতে বাংলাদেশ ন্যাপ’র শোক

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৯ মার্চ, ২০২২
  • ২৩৬ সময় দেখুন
সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদের মৃত্যুতে বাংলাদেশ ন্যাপ’র শোক

সাবেক রাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া গভীর শোক ও দু:খ প্রকাশ করে মরহুমের রুহের মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

শনিবার (১৯ মার্চ) গণমাধ্যমে প্রেরিত এক শোকবার্তায় নেতৃদ্বয় মরহুম শাহাবুদ্দিন আহমেদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, জাতির এক ক্রান্তিলগ্নে তিনি নিরবে এসেছিলেন, রাষ্ট্রপতি হিসেবেও নিরব ছিলেন, মৃত্যুর আগ পর্যন্ত নিরবে থেকে নিরবে চলে গেলেন। তার মৃত্যুতে জাতি তার এক সূর্য সন্তান কে হারালো।

তারা আরো বলেন, তিনি জাতীয় জীবনে সংকটময় পরিস্থিতিতে কঠোর ভূমিকা পালনের মাধ্যমে এদেশের আপামর জনতার হৃদয়ে স্থান করে নিয়েছেন। জাতির ক্রান্তিলগ্নে তিনি তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব গ্রহণ করে গ্রহণযোগ্য এবং নিরপেক্ষ একটি নির্বাচন অনুষ্ঠিত করে ইতিহাস সৃষ্টি করেছিলেন। স্বল্পভাষী এই কর্মবীর সবসময় নীরবে নিভৃতেই দেশের জন্য কাজ করেছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর