শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন

সামাজিক কল্যাণ সংস্থার” উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২ এপ্রিল, ২০২২
  • ২৪৫ সময় দেখুন
সামাজিক কল্যাণ সংস্থার” উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

লিয়াকত হোসেন, রাজশাহীঃ
“সামাজিক কল্যাণ সংস্থার” উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
সামাজিক কল্যাণ সংস্থার নিজ কার্যালয়ে গতকাল শনিবার বিকাল ৪.০০ টার সময় প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে এ হুইল চেয়ার বিতরণ করা হয়।

এই সময় উপস্থিত ছিলেন মোঃ ইফতে খায়ের আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) রাজশাহী, সামাজিক কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক মোঃ সম্রাট আলী, রাজশাহী সাংবাদিক ইউনিয়নে সহ-সাধারণ সম্পাদক মিজানুর রহমান টুকু,আবদুল আহাদ, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী থানা যুব উন্নয়ন কর্মকতা, সংস্থার কোষাধ্যক্ষ আরিফ হাসান, সীমা খাতুন,শফিকুল ইসলাম চঞ্চল, একলাসুর রহমান রাতুল, সাকিব হাসান, সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্য অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইফতে খায়ের আলম বলেন “সামাজিক কল্যাণ সংস্থা” বিভিন্ন সমাজসেবামূলক প্রোগ্রাম বাস্তবায়নের মাধ্যমে একটি উন্নত বাংলাদেশ গঠনে ভূমিকা পালন করে আসছে “সামাজিক কল্যাণ সংস্থার ” এসব কার্যক্রমকে সাধুবাদ জানাই এবং ভবিষ্যতে তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করি ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর