বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News

সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে মেহেরপুরে সম্প্রতি সমাবেশে ও শান্তি শোভাযাত্রা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১
  • ৩২২ সময় দেখুন
সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে মেহেরপুরে সম্প্রতি সমাবেশে ও শান্তি শোভাযাত্রা

মেহেরপুর প্রতিনিধি। সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে বাংলাদেশ আওয়ামী লীগ মেহেরপুর জেলা শাখার উদ্যোগে সম্প্রতি সমাবেশে শান্তি শোভাযাত্রা বের হয়। মঙ্গলবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমীর মোড় থেকে শোভাযাত্রাটি বের হয়।
জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল হালিমের সভাপতিত্বে শিল্পকলা মোড় থেকে শোভাযাত্রা বের বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মেহেরপুর প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। পরের সপ্তাহে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট পল্লব ভট্টাচার্য, সহ প্রচার সম্পাদক শ্বাশত নিপ্পন, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সরফরাজ হোসেন মৃদুল, জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাঁধন, সাবেক সভাপতি বারিকুল ইসলাম লিজন।
এসময় পৌর যুবলীগের সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান মতিন, সাবেক ছাত্রনেতা আমিনুল ইসলাম খোকন, রাহেনুজ্জামান পলেন, এ্যাড. আসাদুজ্জামান, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি বায়েজিদ সহ আওয়ামীলীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর