রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

সিন্ডিকেটের বখরা পান মন্ত্রীরা: জোনায়েদ সাকি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২
  • ১৯৯ সময় দেখুন
সিন্ডিকেটের বখরা পান মন্ত্রীরা: জোনায়েদ সাকি


সারাবাংলা ডেস্ক

ঢাকা: গণসংহতি আন্দোলনের উদ্যোগে ভোজ্যতেল, চাল-ডালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণ, গ্যাস পানি বিদ্যুতের প্রস্তাবিত মূল্য প্রত্যাহারের দাবিতে প্রেস ক্লাবের সামনে পথসভা অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল নিয়ে সচিবালয় অভিমুখে যাওয়ার সময় জিরো পয়েন্টে পুলিশি বাধার মুখে পড়ে। সে সময় পুলিশি হামলায় ১৫-২০ জন আহত হয়েছেন।

পরে, সচিবালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। ওই কর্মসূচিতে সভাপতিত্ব করেন দলের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। বক্তব্য রাখেন রাজনৈতিক পরিষদের সদস্য তাসলিমা আখ্তার, মনির উদ্দীন পাপ্পু, সম্পাদকমন্ডলীর সদস্য বাচ্চু ভূইয়া, জুলহাসনাইন বাবু, কেন্দ্রীয় সদস্য আলিফ দেওয়ান এবং মিজানুর রহমান মোল্লা।

জোনায়েদ সাকি বলেন, এই সমাবেশে বাংলাদেশের লক্ষ কোটি মানুষের হৃদয়ের কথা উচ্চারিত হচ্ছে। সরকারের মন্ত্রীরা বলে মানুষের আয় বেড়েছে, তাই দ্রব্যমূল্য নিয়ে মানুষ নাকি চিন্তিত নয়। তারা (মন্ত্রীরা) শুধু মিথ্যাবাদীই নয় বরং মানুষের জীবন, কষ্ট ও দুর্দশা নিয়ে এরা তামাশা-তাচ্ছিল্য করে। এর প্রতিদান তারা পাবে। মানুষের এই বাঁচার সংগ্রামই সরকারের ভীত নাড়িয়ে দেবে।

তিনি বলেন, সয়াবিন তেলের দাম এক বছরে কোথা থেকে কোথায় গিয়ে ঠেকেছে। বিক্রেতারাই নির্ধারণ করে দিচ্ছেন দাম ১০ টাকা বাড়বে না ১৫ টাকা বাড়বে। সরকারের অপেক্ষা করেন না, কারণ তারা জানেন সরকার তাদের পেছনেই আছে। একইভাবে চাল-ডালসহ নিত্যপণ্যের দাম বাড়ছে। বাণিজ্যমন্ত্রী বলেন সিন্ডিকেটই নাকি বাজার মূল্য নির্ধারণ করে, তার কিছু করার নেই।

তাহলে আপনারা আছেন কেন? প্রশ্ন করেন জোনায়েদ সাকি। গভীরভাবে দেখলে বোঝা যায় এই সরকার আর সিন্ডিকেটের ভেতর কোনো ভেদ নেই। সিন্ডিকেটের মাধ্যমে যে লুণ্ঠন হয় সরকারের মন্ত্রীরা সরাসরি তার বখরা পান। এভাবেই তারা জনগণের পকেট কাটেন। বছর বছর বিদ্যুতের দাম বাড়ে কেন? পাঁচ বছরের কথা বলে ১৩ বছর ধরে কুইকরেন্টাল পাওয়ারপ্ল্যান্ট পালা হচ্ছে। বসিয়ে রেখে ক্যাপাসিটি চার্জের নামে জনগণের পকেটের পয়সা ভর্তুকি হিসেবে সরকারের পছন্দের লোকদেরই দেওয়া হচ্ছে। এটাই হলো সরকারি মদতে বিদ্যুৎ খাতের সিন্ডিকেট।

তিনি আরও বলেন, করোনায় আরো তিন কোটি মানুষ নতুন করে দারিদ্র্যসীমার নিচে নেমে গেছে। হিসেব করে দেখা গেছে, আড়াই কোটি পরিবারকে, ৪ জন করে ধরলে ১০ কোটি মানুষকে সরাসরি নগদ অর্থ সহায়তা দিতে হবে। রেশনের আওতায় আনতে হবে, শিক্ষা ও চিকিৎসার ব্যবস্থা করতে হবে। এই গণবিরোধী সরকার সে পথে না হেঁটে দ্রব্যমূল্য বৃদ্ধি করে মানুষকে আরো বিপদের মধ্যে ফেলছে। এই সরকারকে উচ্ছেদ না করে মানুষের কল্যাণ নিশ্চিত করা সম্ভব নয়।

জোনায়েদ সাকি বলেন, দুর্নীতিবাজ, লুটেরা এবং ভোটচোর সরকারের কোনো নৈতিক সাহস নাই। তারা বাংলাদেশে বেশিদিন টিকতে পারবে না। পুলিশ-গুণ্ডা দিয়ে গদিতে টিকে থাকা যাবে না। গণঅভ্যুত্থানের ভেতর দিয়েই এই সরকারের পতন হবে। এমন লড়াই গড়ে তুলতে হবে যাতে কোনো সরকারই আর ক্ষমতায় গিয়ে ক্ষমতাকে জমিদারি বানাতে না পারে। এবারের লড়াই সরকার পতনের এবং ভোটাধিার প্রতিষ্ঠার লড়াই। বর্তমান সরকারকে ক্ষমতায় রেখে আর কোনোভাবেই মানুষ অধিকার আদায় করতে পারবে না।

সারাবাংলা/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর