শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন

সিরাজগঞ্জ জেলা আ.লীগ সভাপতি হোসেন আলীর দেশত্যাগে নিষেধাজ্ঞা – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১১৬ সময় দেখুন


সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি কে এম হোসেন আলী, তার স্ত্রী বেগম গোলেনুর, মেয়ে ও সিরাজগঞ্জ মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসনা হেনার বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। এছাড়া রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার আব্দুস সালামের বিদেশ গমনে নিষেধাজ্ঞার আদেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। এদিন দুদকের পক্ষে উপ-পরিচালক আবু সাইদ নিষেধাজ্ঞার আবেদন করেন।

আবেদনে বলা হয়, অভিযুক্তদের বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব খাটিয়ে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে। এমতাবস্থায় তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেওয়া প্রয়োজন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর