বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News

সিলেটে তালিকাভুক্ত কোম্পানির কর্মকর্তাদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৯ মে, ২০২৩
  • ১৩৭ সময় দেখুন
সিলেটে তালিকাভুক্ত কোম্পানির কর্মকর্তাদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত – Corporate Sangbad


শেয়ার বাজার

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর উদ্যোগে এবং বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটির মার্কেট (বিএএসএম) এর তত্ত্বাবধানে সিলেটে আয়োজিত হয়েছে ‘Compliance affairs of the listed Companies’ শীর্ষক সার্টিফিকেট কোর্স প্রোগ্রাম। গত ১৭ মে থেকে ১৯ মে তিন দিনব্যাপী আয়োজিত কর্মশালায় পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর কোম্পানি সেক্রেটারি, চিফ ফিনান্সিয়াল অফিসার, ব্যবস্থাপনা পরিচালক ও চিফ এক্সিকিউটিভ অফিসারগণ অংশগ্রহণ করেন।

উক্ত প্রোগ্রামে পুঁজিবাজারে কমপ্লায়েন্সের গুরুত্ব; আইপিও, আইকিউআইও, আরপিও, রাইট ইস্যুর মাধ্যমে ক্যাপিটাল রেইজিং এর প্রক্রিয়া ও পদ্ধতি এবং সে সংশ্লিষ্ট আইন ও বিধি; ডেবট্ সিকিউরিটিজ ইস্যুর মাধ্যমে ক্যাপিটাল রেইজিং ও সংশ্লিষ্ট আইন; ইস্যুয়ার সংক্রান্ত আইন, এসএমই ও অল্টারনেটিভ ট্রেডিং বোর্ড; কর্পোরেট গভর্নেন্স কোডের উপর রেগুলেটরি কমপ্লায়েন্স; মার্জার ও অধিগ্রহণের প্রক্রিয়া ও সেসংক্রান্ত কমপ্লায়েন্স; মূল্য সংবেদনশীল তথ্য ও ইনসাইডার ট্রেডিং সংক্রান্ত আইন ও বিধি; বিভিন্ন সিকিউরিটিজের তালিকাভুক্তি এবং তাদের ধারাবাহিক কমপ্লায়েন্স; হাইব্রিড এজিএম ও ই ভোটিং এবং লভ্যাংশ ঘোষণা ও বন্টন সংশ্লিষ্ট কমপ্লায়েন্স ইত্যাদি বিষয়ে সেশন পরিচালিত হয়। সর্বোপরি, অংশগ্রহণকারীদের সিকিউরিটিজ সংক্রান্ত আইন এবং কমপ্লায়েন্স সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়।

অনুষ্ঠানের সমাপনী বক্তব্য রাখেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ। পুঁজিবাজারের উন্নয়ন এবং স্বচ্ছতা-জবাবদিহিতা ও বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় সিকিউরিটিজ সংক্রান্ত আইন যথাযথভাবে অনুসরণ এবং কমপ্লায়েন্স নিশ্চিতকরণ অত্যন্ত জরুরী বলে মন্তব্য করেন। তিনি সিকিউরিটিজ সংক্রান্ত আইন ও নীতিমালা সম্পর্কে বিস্তারিত ধারণা লাভের গুরুত্ব ব্যাখ্যা করেন এবং এক্ষেত্রে বিএসইসি সব সময় সহযোগিতা করতে প্রস্তুত আছে বলে জানান। সমাপনী বক্তব্যের পর তিনি অংশগ্রহণকারীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করেন এবং সকলকে আন্তরিক অভিনন্দন জানান।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর