শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম :

সুন্দরবনে বাঘের সাথে যুদ্ধ করে প্রাণ নিয়ে বাড়ি ফিরলেন আবু হায়াত ঢালী

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ২১৬ সময় দেখুন
সুন্দরবনে বাঘের সাথে যুদ্ধ করে প্রাণ নিয়ে বাড়ি ফিরলেন আবু হায়াত ঢালী

আব্দুর রহিম, সাতক্ষীরা জেলা প্রতিনিধি :

সুন্দরবনে বাঘের সাথে যুদ্ধ করে প্রাণ নিয়ে বাড়ি ফিরেছেন আবু হায়াত ঢালী নামে এক জেলে।

বরিবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের দাড়গাঙ বড়খালে অবস্থানকালে বাঘের আক্রমণের শিকার হন তিনি। সোমবার ভোররাতে সহকর্মীরা তাকে উদ্ধার করে লোকালয়ে নিয়ে আসে।

আবু হায়াত ঢালী সাতক্ষীরার শ্যামনগরের ৬নং রমজাননগর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের টেংরাখালি গ্রামের মৃত আহসান ঢালীর ছেলে।

আহত হায়াত ঢালী জানান, তারা রোববার সন্ধ্যার পরে দাড়গাঙ বড়খালে অবস্থানকালে নৌকা রেখে জ্বালানি সংগ্রহের জন্য জঙ্গলে ওঠেন। এসময় হঠাৎ একটি বাঘ তাকে আক্রমণ করে। সঙ্গে সঙ্গে তিনি নিজেসহ অন্যান্যরা চিৎকার করলে বাঘ তাকে ছেড়ে দিয়ে চলে যায়। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে নিয়ে আসে।
হায়াত ঢালীর সহকর্মীরা জানান, গত ২ ফেব্রুয়ারি কৈখালী স্টেশন থেকে পাশ নিয়ে তারা তিনজন মাছ ধরতে সুন্দরবনে যান। রোববার সন্ধ্যায় জালানি কাটতে গিয়ে আবু হায়াত ঢালীকে বাঘে আক্রমণ করে। পরে সকলে মিলে চিৎকার দিলে বাঘ তাকে ছেড়ে চলে যায়।

বনবিভাগের কৈখালী স্টেশন কর্মকর্তা হারুন-উর-রশিদ বিষয়টি নিশ্চিত করে জানান, গত ২ ফেব্রুয়ারি কৈখালী স্টেশন থেকে পাশ নিয়ে মুন্সিগঞ্জ ইউনিয়নের মরাগাঙ গ্রামের কেরামত সানার ছেলে বাবলু ও একই গ্রামের মৃত আরশাদ গাজীর ছেলে নুর ইসলাম ও ৬নং রমজাননগর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের টেংরাখালি গ্রামের মৃত আহসান ঢালীর ছেলে আবু হায়াত ঢালী এক সঙ্গে মাছ ধরতে সুন্দরবনে যান।

এর মধ্যে আবু হায়াত ঢালী বাঘের আক্রমণের শিকার হয়েছেন। সহকর্মীরা তাকে উদ্ধার করে লোকালয়ে এনেছে। তিনি বর্তমানে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন।

প্রসঙ্গত, আবু হায়াত ঢালীর চাচা টেংরাখালি গ্রামের আনছার ঢালী ইতোপূর্বে সুন্দরবনে মাছ ধরতে গিয়ে বাঘে আক্রমণের শিকার হয়ে মৃত্যুবরণ করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর