মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনাম :
আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News আ.লীগ নেতা হত্যা: বিএনপির ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা কর্ণফুলীতে বিদেশ পলাতক হত্যা মামলার আসামি গ্রেপ্তার কর্ণফুলীতে ইছানগর খালপাড় সড়ক পরিদর্শনে সাবেক চেয়ারম্যান মঈন উদ্দিন ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৬ বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনে জবাবদিহিতা ও বর্তমান সহিংসতার অবসান চায় ইইউ স্কুল-কলেজের গভর্নিং বডির নির্বাচন স্থগিতের বিজ্ঞপ্তি কেন অবৈধ নয়, জানতে চেয়ে রুল

সূচকের উত্থানে লেনদেন শেষ – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ১১৮ সময় দেখুন


পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১১ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর ও টাকার পরিমাণে লেনদেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৭টি কোম্পানির ১২ কোটি ৩২ লক্ষ ৮ হাজার ৩১২টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৪১২ কোটি ৫২ লাখ ৪৮ হাজার ৮২ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্য দিবসের চেয়ে সূচক ৮.৩৬ পয়েন্ট বেড়ে ৫১৯৯.৩০ ডিএস-৩০ মূল্য সূচক ৪.৩৯ পয়েন্ট বেড়ে ১৮৯৪.৬৮ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ১.৭৯ পয়েন্ট বেড়ে ১১৬৩.৯২ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৮২টির, কমেছে ১৩৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৭ টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো: ওরিয়ন ইনফিউশন, বীচ হ্যাচারী, তৌফিকা ফুড, খান ব্রাদার্স পিপি, লিন্ডে বিডি, স্কয়ার ফার্মা, হাক্কানি পাল্প, রবি আজিয়াটা, ডেল্টা লাইফ ইন্সুঃ ও শাইনপুকুর সিরামিকস।

দর বাড়ার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: এসআলম কোল্ড, প্রাইম লাইফ ইন্সুঃ, ট্রাস্ট ইসলামি লাইফ ইন্সুঃ, সিকদার ইন্সুঃ, ভিএএমএল আরবিবিএফ, তসরীফা ইন্ডাঃ, ডেল্টা লাইফ, ফিনিক্স ইন্সুঃ, সিএলআইসিএল ও সমতা লেদার।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: সামিট পাওয়ার, সাফকো স্পিনিং, প্রিমিয়ার লিজিং, হামিদ ফেব্রিক্স, এনবিএল, এনটিসি, আল আরাফাহ ব্যাংক, ভিএফএসটিডিএল, আইএফআইসি ১ম মি.ফা, ও এলআর গ্লোবাল মি.ফা-১।

আজ ডিএসই’র বাজার মূলধন: ৬৭৬২৮৯৯৬৬৫৭৪০.০০।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর