মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News আ.লীগ নেতা হত্যা: বিএনপির ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা কর্ণফুলীতে বিদেশ পলাতক হত্যা মামলার আসামি গ্রেপ্তার কর্ণফুলীতে ইছানগর খালপাড় সড়ক পরিদর্শনে সাবেক চেয়ারম্যান মঈন উদ্দিন ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৬ বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনে জবাবদিহিতা ও বর্তমান সহিংসতার অবসান চায় ইইউ স্কুল-কলেজের গভর্নিং বডির নির্বাচন স্থগিতের বিজ্ঞপ্তি কেন অবৈধ নয়, জানতে চেয়ে রুল

সূচকের নামমাত্র উত্থান, বেড়েছে লেনদেন – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১২৩ সময় দেখুন


পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের নামমাত্র উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে বেড়েছে টাকার পরিমাণে লেনদেন। তবে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৯টি কোম্পানির ১৭ কোটি ১৭ লক্ষ ৩০ হাজার ১৫৪টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৪৪৪ কোটি ৪১ লাখ ৯২ হাজার ৮৮০ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্য দিবসের চেয়ে সূচক ১.৪৯ পয়েন্ট বেড়ে ৫১৪৭.৩৪ ডিএস-৩০ মূল্য সূচক ০.৮২ পয়েন্ট বেড়ে ১৯১০.৬২ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ০.০৫ পয়েন্ট বেড়ে ১১৩৯.২৮ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৪০টির, কমেছে ১৮৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৪টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো: পূবালী ব্যাংক, জিপি, বীচ হ্যাচারী, জিপিএইচ ইস্পাত, রূপালি লাইফ ইন্সুঃ, ডাচবাংলা ব্যাংক, ওরিয়ন ইনফিউশন, ট্রাস্ট ব্যাংক, খুলনা প্রিন্টিং ও সেন্ট্রাল ফার্মা

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: ইজিপিএল, জিপিএইচ ইস্পাত, কোহিনুর কেমিক্যাল, প্রাইম ইসলামি লাইফ ইন্সুঃ, মুন্নু সিরামিকস, কেডিএসএ লিঃ, মেঘনা লাইফ ইন্সুঃ, ইফাদ অটোস, প্রাইম ফাইন্যান্স ১ম মি. ফা. ও শার্প ইন্ডাঃ।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: আনলিমা ইয়ার্ণ, উসমানিয়া গ্লাস, জাহিন স্পিনিং, এইচআর টেক্স, হামি ইন্ডাঃ, ফার্স্ট সিকিউরিটি ব্যাংক, পিএলএফএসএল, সাফকো স্পিনিং, ফ্যামিলি টেক্স ও সেলভো কেমিক্যাল।

আজ ডিএসই’র বাজার মূলধন: ৬৬৮৬৭২৫১৬০৭৪৬.০০।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর