মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম :
‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News আ.লীগ নেতা হত্যা: বিএনপির ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা কর্ণফুলীতে বিদেশ পলাতক হত্যা মামলার আসামি গ্রেপ্তার কর্ণফুলীতে ইছানগর খালপাড় সড়ক পরিদর্শনে সাবেক চেয়ারম্যান মঈন উদ্দিন

সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২২ সময় দেখুন


পুঁজিবাজার ডেস্ক : সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২৯ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেনের সাথে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৭ টি কোম্পানির ২০ কোটি ৬ হাজার ৪৭২টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৪৮১ কোটি ৩১ লাখ ৯৪ হাজার ৫৮ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্য দিবসের চেয়ে সূচক ১৮.৯৮ পয়েন্ট বেড়ে ৫৬৫৮.১২ ডিএস-৩০ মূল্য সূচক ২.০০ পয়েন্ট কমে ২০৬২.৯৩ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ৯.১৫ পয়েন্ট বেড়ে ১২৭১.০৯ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৫৩টির, কমেছে ২০৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- জিপি, ইসলামি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, এমজেএল বিডি, এসআইবিএল, ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক, জিআইবি, ইবনে সিনা ফার্মা, সোনালি আঁশ ও এডিএন টেলিকম।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- খান ব্রাদার্স পিপি, ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক, প্যারামাউন্ট টেক্সটাইল, দেশবন্ধু পলিমার, শাইনপুকুর সিরামিকস, এডিএন টেলিকম, আইসিবি অগ্রনী ব্যাংক মি. ফা-১, জিআইবি, ইসলামি ইন্সুঃ ও এনসিসি ব্যাংক মি. ফা-১।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- কাট্ট্রালি টেক্সটাইল, বিডি থাই, সেন্ট্রাল ফার্মা, ভিএফএস থ্রেড, জিএসপি ফাইন্যান্স, পিডিএল, ফরচুন সুজ, মিরাকেল ইন্ডাঃ, এডভেন্ট ফার্মা ও অলিম্পিক এক্সেসরীজ।

আজ ডিএসই’র বাজার মূলধন:- ৬৮৫৫৯৯৯৬২৬৫৮৭.০০।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর