মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
কর্ণফুলীতে বিদেশ পলাতক হত্যা মামলার আসামি গ্রেপ্তার কর্ণফুলীতে ইছানগর খালপাড় সড়ক পরিদর্শনে সাবেক চেয়ারম্যান মঈন উদ্দিন ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৬ বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনে জবাবদিহিতা ও বর্তমান সহিংসতার অবসান চায় ইইউ স্কুল-কলেজের গভর্নিং বডির নির্বাচন স্থগিতের বিজ্ঞপ্তি কেন অবৈধ নয়, জানতে চেয়ে রুল Bobby Deol, Prakash Jha Celebrate Aashram Season 4 Shoot Wrap, Series To Return In 2027 | Web-series News ‘Every single person knew’: AB de Villiers backs Khawaja, Bancroft over Sandpapergate claims; levels team-wide cheating claim against Australia | Cricket News জাতীয় ঐক্যের উদ্যোগ, বিরোধীদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী চূড়ান্ত সিদ্ধান্ত না আসায় কপ৩১ গড়িয়েছে অতিরিক্ত দিনে বিনামূল্যে ইনস্টাগ্রাম ব্লু টিক পাওয়ার উপায়

স্ট্যাবিলাইজেশন ফান্ডে অবন্টিত লভ্যাংশের ২৬০ কোটি টাকা জমা – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৩৬ সময় দেখুন
স্ট্যাবিলাইজেশন ফান্ডে অবন্টিত লভ্যাংশের ২৬০ কোটি টাকা জমা – Corporate Sangbad


নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত বিভিন্ন কোম্পানির অবন্টিত লভ্যাংশের ২৬০ কোটি টাকা ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ডে (সিএমএসএফ) জমা দিয়েছে। গত ১৩ সেপ্টেম্বর পর্যন্ত এই অর্থ ফান্ডে জমা হয়েছে। যদিও পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এই লভ্যাংশ জমা দেওয়ার জন্য গত ৩০ আগস্ট পর্যন্ত সময় বেধেঁ দিয়েছিল।

এ বিষয়ে গত ১১ আগস্ট বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজের (বিএপিএলসি) পক্ষ থেকে সময় বাড়ানোর আবেদন করা হয়েছিল। কিন্তু ২৫ আগস্ট বিএসইসির পক্ষ থেকে তা না মঞ্জুর করে দেওয়া হয়।

বিএসইসি সূত্রে জানা গেছে, কোম্পানিগুলো ২৬০ কোটি টাকা জমা দিলেও ৩৩৫ কোম্পানির আছে অন্টিত নগদ লভ্যাংশ ছিল প্রায় ৯৫৮ কোটি টাকা। তবে স্ট্যাবিলাইজেশন ফান্ডে জমা দেওয়ার নির্দেশনার পরে অনেক কোম্পানি তাদের শেয়ারহোল্ডারদের মধ্যে তা বিতরণ করেছে। ফলে অন্টিত লভ্যাংশের পরিমাণ কমে এসেছে।

তাই পূণ:রায় যাচাই করা ছাড়া বর্তমানে প্রকৃত অবন্টিত লভ্যাংশের পরিমাণ বলা কঠিন। এ বিষয়ে পূণ:রায় যাচাই করা হবে।

বিএসইসির অনুসন্ধানে পুঁজিবাজারে তালিকাভুক্ত বিভিন্ন কোম্পানিতে শেয়ারহোল্ডারদের অদাবিকৃত ২১ হাজার কোটি টাকার লভ্যাংশ পড়ে থাকার বিষয়টি উঠে আসে। এই লভ্যাংশ পড়ে থাকার কারন হিসেবে রয়েছে- শেয়ারহোল্ডারদের ঠিকানা না পাওয়া, ও ওয়ারিশ নিয়ে জটিলতা। এই পরিস্থিতিতে ওই পড়ে থাকা লভ্যাংশকে পুঁজিবাজারের উন্নয়নে ব্যবহারের উদ্যোগ নেয় নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

যেসব প্রতিষ্ঠানের কাছে শেয়ারহোল্ডারদের ৩ বছরের অধিক সময় ধরে অর্থ-শেয়ার, নন রিফান্ডেড পাবলিক সাবস্ক্রিপশনের অর্থ রয়েছে, সেগুলো স্ট্যাবিলাইজেশন ফান্ডে স্থানান্তর করার নির্দেশ দেওয়া হয়। লভ্যাংশ ঘোষণা বা অনুমোদনের দিন বা রেকর্ড ডেট থেকে তিন বছর হিসাবে পড়ে থাকা অর্থ তহবিলে জমা দিতে হবে।

এই ফান্ড পরিচালনা বা ব্যবহারের জন্য গত ২২ আগস্ট প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নজিবুর রহমানকে প্রধান করে ১০ সদস্যের পর্ষদ অনুমোদন দিয়েছে বিএসইসি।

এছাড়া এ ফান্ড ব্যবস্থাপনার জন্য একজন চিফ অব অপারেশন (সিওও) পদে একজনকে মনোনয় দেবে বিএসইসি।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর