শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
‎ভূঞাপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপন জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা আলোক তথ্য প্রযুক্তির প্রয়োজনীয়তা – Sarabangla মহাকাশে ডেটা সেন্টার গড়তে স্পেসএক্সকে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের অনুমতি ‘কর্নিয়াজনিত অন্ধত্ব দূর করতে আই ব্যাংকগুলো সক্রিয় করা হবে’ বাকৃবিতে ইয়াবাসহ নিরাপত্তা কর্মচারী আটক Karan Johar Says Akshay Kumar Is The Only Superstar Who Gives A Chance To Debut Directors | Bollywood News IND vs NZ 2nd Test: India’s old nemesis Matt Henry awaits them at his home ground in Christchurch | Cricket News বৃহস্পতিবার সারাদেশে জামায়াতের বিক্ষোভ কর্মসূচি সফল করার আহ্বান আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

স্বামী হত্যার বিচার চেয়ে স্ত্রীর সংবাদ সম্মেলন; ৭২ ঘন্টার মধ্যে মামলা তুলে নিতে হুমকি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২১ মে, ২০২৫
  • ১১৫ সময় দেখুন
স্বামী হত্যার বিচার চেয়ে স্ত্রীর সংবাদ সম্মেলন; ৭২ ঘন্টার মধ্যে মামলা তুলে নিতে হুমকি

নোয়াখালী প্রতিনিধি : “আমার স্বামীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমি এর দৃষ্টান্তমূলক বিচার চাই।” – বুধবার সকালে
নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের অফিসে সংবাদ সম্মেলনে কান্নায় ভেঙে পড়ে এই অভিযোগ করেন নিহত জাকির হোসেনের স্ত্রী ফাতেমা খাতুন হিরা।

তিনি বলেন, আমার স্বামী জাকির হোসেনকে নির্মমভাবে খুন করা হয়। ঘটনার পর থেকে থানায় মামলা নিলেও । কিন্তু এখন পর্যন্ত পুলিশ কোনো আসামীকে গ্রেফতার করতে পারেনি। আসামীরা প্রকাশ্যে ঘোরাঘুরি করছে। আমাকে ৭২ ঘন্টার মধ্যে মামলা তুলে নিতে হুমকি দেওয়ার হচ্ছে।

সংবাদ সম্মেলনে ফাতেমা খাতুন হীরা অভিযোগ করে বলেন, যুবলীগ করার কারণে গত ৫আগস্টের পর থেকে এক প্রকার আত্মগোপনে ছিলো জাকির। এরমধ্যে কখনও সে বাড়িতে যায়নি। গত কিছুদিন আগে সোনাপুর বাজারে আমাদের নিজস্ব কিছু মাটি কাটার সময় স্থানীয় নজরুল, ইউছুফ, রাসেল’সহ মামলার অন্য আসামিরা চাঁদা দাবি করে এবং পরে সেই টাকা না পেয়ে বেকু মেশিনে আগুন ধরিয়ে দেয় তারা। গত ১৩ মে তাদের পরিচিত একজন মেসিনটি মেরামতের জন্য চৌমুহনীতে জাকিরের কাছে আসেন।

তিনি আরও বলেন, দুপুরে চৌমুহনী চৌরাস্তার সুপার স্টার হোটেল থেকে ওই ব্যক্তি’সহ জাকির ভাত খেয়ে বের হলে রাসেল, রাকিব, ইউছুফ, বাবু, তুহিন, মিশু ও সাদ্দাম’সহ কয়েকজন জাকিরকে ধরে সিএনজি যোগে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়েছে, সেখান থেকে তাদের চিহিৃত করা হয়েছে। পরবর্তীতে তারা সোনাইমুড়ীর বিভিন্ন সড়কে ঘুরিয়ে চলন্ত সিএনজিতে শ্বাসরোধ করে জাকিরকে হত্যা করে বেগমগঞ্জের পলোয়ান পোলের কাছে খালের মধ্যে ফেলে দিয়ে যায়। এসময় স্থানীয় লোকজন বিষয়টি দেখতে পেয়ে তাদের ধাওয়া করে এবং বাবু ও সিএনজি চালককে আটক করে পুলিশে সোপর্দ করে।

তিনি আরও অভিযোগ করে বলেন, জাকিরকে হত্যার ঘটনায় তিনি বেগমগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। সেই থেকে মামলাটি তুলে নেওয়ার জন্য তাকে বিভিন্ন ভাবে হুমকি ধমকি দেওয়া হচ্ছে। তাঁর বাড়িতে এসে জাকিরের চেয়ে আরও ভয়াবহ পরিণতি হবে বলে হুমকি দিয়ে গেছেন মামলার আসামি হেজবুলের স্ত্রী। সবশেষ গত ১৯তারিখ বিকেলে মামলা তুলে নিতে তাকে ৭২ঘন্টার সময় দেয় মামলার আসামিরা। বর্তমানে তিনি সন্তানদের নিয়ে বাড়ি ছেড়ে অনত্রে পালিয়ে বেড়াচ্ছেন বলেও জানান। এ বিষয়ে প্রশাসনের সহযোগিত কামনা করেছেন হীরা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর