বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন

হত্যাসহ ১৫ মামলার আসামি শুটার রিয়াজসহ গ্রেফতার ৫ – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২
  • ২২৯ সময় দেখুন
হত্যাসহ ১৫ মামলার আসামি শুটার রিয়াজসহ গ্রেফতার ৫ – Corporate Sangbad


কর্পোরেট সংবাদ ডেস্ক : হত্যা মামলাসহ ১৫টি মামলার আসামী নারায়ণগঞ্জ এর শীর্ষ সন্ত্রাসী ‘রিয়াজ বাহিনীর’ প্রধান রিয়াজুল ইসলাম টিপু ওরফে ‘শুটার’ রিয়াজসহ পাঁচজনকে গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার (৬ এপ্রিল) রাতে রূপগঞ্জ ও সোনারগাঁও থেকে তাদের গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) সকাল ১০টায় রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য দেন।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- রিয়াজুল ইসলাম টিপু ওরফে রিয়াজ (২২), মো. জাহিদুল ইসলাম ওরফে কালা ভাগিনা (২৩), মারুফ হোসেন মুন্না (২৩), মো. সেলিম (২৩) ও মো. মাহবুব মিয়া (২৩)।

সংবাদ সম্মেলনে র‌্যাবের পক্ষ থেকে বলা হয়, গ্রেফতার ব্যক্তিরা ‘পেশাদার খুনি ও অবৈধ অস্ত্র ব্যবসায়ী শুটার রিয়াজের নেতৃত্বে’ নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ, সোনারগাঁও ও তার আশপাশের এলাকায় ‘সন্ত্রাসী কার্যকলাপ’ চালিয়ে আসছিল।

রিয়াজ বাহিনীর মূলহোতা শুটার রিয়াজের বিরুদ্ধে হত্যা মামলাসহ আরও ১৫ মামলা রয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানায় র‌্যাব।

কমান্ডার মঈন বলেন, ২৯ মার্চ রূপগঞ্জ এলাকায় আধিপত্য বিস্তার ও চাঁদাবাজিকে কেন্দ্র করে প্রকাশ্যে হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে একজন গুলিবিদ্ধ হয় ও ২০ জন আহত হন। তখন এলাকায় ব্যাপক ভাঙচুর করা হয়।

গত ১৫ মার্চ রূপগঞ্জ এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে শফিক ও শামীম মল্লিক নামে দুই ব্যক্তিকে তাদের বাসার সামনে এলোপাতাড়ি গুলি করা হয়। তার আগে গত বছরের ২৩ ডিসেম্বর রূপগঞ্জ এলাকায় বাড়িতে ঢুকে বিদ্যুৎ নামে একজনকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালানো হয়। সেসময় একটি মেয়ের চোখে গুলি লেগে তার চোখ নষ্ট হয়ে যায়।

কমান্ডার মঈন বলেন, ঘটনাগুলো পর্যালোচনায় দেখা যায়, ঘটনাগুলো এলাকায় আধিপত্য বিস্তার, চাঁদাবাজি, অবৈধ জমি দখলকে কেন্দ্র করে রিয়াজ বাহিনীর প্রধান রিয়াজের নেতৃত্বে সংঘটিত হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়ে স্বীকার করেছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর