বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News

হাটহাজারী থানাধীন পশ্চিম শিকারপুর ও চিকনদন্ডী এলাকায় বাড়িতে অভিযানে ৯০ পিস ইয়াবা সহ গ্রেফতার ০২ জন, মামলা দায়ের

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২২ অক্টোবর, ২০২১
  • ৪১৮ সময় দেখুন
হাটহাজারী থানাধীন পশ্চিম শিকারপুর ও চিকনদন্ডী এলাকায় বাড়িতে অভিযানে ৯০ পিস ইয়াবা সহ গ্রেফতার ০২ জন, মামলা দায়ের

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় চট্টগ্রাম এর উপপরিচালক জনাব
হুমায়ুন কবির এর সার্বিক তত্ত্বাবধানে উপপরিদর্শক জনাব শফিয়ার রহমান এর নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চট্টগ্রাম ক-সার্কেল (হাটহাজারী) এর একটি টিম হাটহাজারী থানাধীন পশ্চিম শিকারপুর ও চিকনদন্ডী এলাকা হতে বিকালে ৯০ (নব্বই) পিস ইয়াবা সহ আসামী মোঃ ইয়াসিন (৫০) ও মোঃ নেজাম উদ্দিন (৩০) কে গ্রেফতার করা হয়। তারা দীর্ঘদিন যাবৎ এলাকায় মাদক ব্যবসা করে সামাজিক ক্ষতি করে আসছে।

আসামী-(১) মোঃ ইয়াসিন (৫০), পিতা- মৃত সিরাজুল হক, মাতাঃ সামশুন নাহার, সাং- খন্দকিয়া, ফজল হক কন্ট্রাক্টার বাড়ি, ০৯ নং ওয়ার্ড, ১২ নং চিকনদন্ডী ইউনিয়ন পরিষদ, থানাঃ হাটহাজারী, জেলাঃ চট্টগ্রাম। তাকে বিকাল প্রায় ০৪ঃ১৫ ঘটিকায় পশ্চিম শিকারপুর বণিক আচার্য্য সড়ক এলাকা হতে ৪০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে তার বিরুদ্ধে হাটহাজারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে মামলা দায়ের করা হয়।

আসামী-(২) মোঃ নেজাম উদ্দিন (৩০), পিতা- মোঃ আবু সালাম, মাতাঃ জেহেনারা বেগম, সাং- চিকনদন্ডী, আহনের পাড়া, অছি মিয়া সওদাগর বাড়ি; বর্তমান ঠিকানাঃ চিকনদন্ডী, আহনের পাড়া, মেছবাহ উদ্দিনের বাড়ি, উভয়ই ০৫ নং ওয়ার্ড, ১২ নং চিকনদন্ডী ইউনিয়ন পরিষদ, থানাঃ হাটহাজারী, জেলাঃ চট্টগ্রাম। তাকে বিকাল প্রায় ০২ঃ৩০ ঘটিকায় বর্তমান ঠিকানায় নিজ দখলীয় নিছ তলা বিল্ডিং হতে ৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে তার বিরুদ্ধে হাটহাজারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে মামলা দায়ের করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর