শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন

হারানো মোবাইল আর টাকা উদ্ধারে এস,আই মিল্টনের কারিশমা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১২ মার্চ, ২০২২
  • ২৯২ সময় দেখুন
হারানো মোবাইল আর টাকা উদ্ধারে এস,আই মিল্টনের কারিশমা

ষ্টাফ রিপোর্টার: চুরি অথবা হারিয়ে যাওয়া মোবাইল এবং বিকাশ—নগদ একাউন্টের মাধ্যমে ভুল করে অথবা প্রতারিত হয়ে খোয়ানো টাকা উদ্ধার করে রীতিমতো কারিশমা দেখিয়ে যাচ্ছেন খিলগাঁও থানার উপ—পরিদর্শক মিল্টন কুমার দাস।

সুত্রে জানা যায়, ২০১৩ থেকে ২০২২ সাল। এখন পর্যন্ত এস, আই মিল্টন প্রায় ৬ হাজার মোবাইল ফোন ও ৫০ লক্ষাধিক টাকা উদ্ধার করে ভুক্তভোগীদের হাতে তুলে দিয়ে রেকর্ড করেছেন। ভালো কাজের স্বীকৃতিস্বরূপ এই উপ—পরিদর্শকের এমন অভাবনীয় কাজের সফলতা
দেখে বেশ কয়েকবার পুরস্কৃত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিভাগীয় কমিশনার। পেয়েছেন বেশ কয়েকবার পুলিশ কমিশনার পুরস্কার। শুধু পুরস্কার নয় উদ্ধারের রেকর্ড করে নিজের নামের পাশে যুক্ত করেছেন নানা বিশেষণ।

পুলিশ বাহিনীর পাশাপাশি দেশজুড়ে অর্জন করেছেন সুনাম। তিনি শুধু তার কর্মস্থলের আওতাধীন এলাকার মোবাইল উদ্ধার করেন না। দেশের বিভিন্ন স্থানে হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধারের জন্য তার দ্বারস্থ হন অনেকে। কাউকে হতাশ হতে হয়নি। সাধ্যমতো চেষ্টা করে নিজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে তাদের মোবাইল উদ্ধার করে দিয়েছেন। মানবিক এই পুলিশ কর্মকর্তা মিল্টন কুমার
দাস। তিনি ডিএমপির খিলগাঁও থানায় উপ—পরিদর্শক হিসেবে কর্মরত আছেন।

রাজবাড়ী জেলার এই কৃতি সন্তান জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে ২০১৩ সালে আউটসাইড ক্যাডেটে ৩৪ তম ব্যাচে সাব ইন্সপেক্টর পদে পুলিশে
যোগদান করেন। প্রশিক্ষণ শেষে প্রবেশনার সাব ইন্সপেক্টর হিসেবে খুলনা রেঞ্জের কুষ্টিয়ার কুমারখালী থানায় যোগ দেয়, পরে ভেড়ামারা, কুষ্টিয়া সদর, যশোর, ঝিনাইদহ, নড়াইল জেলাতে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি ডিএমপির খিলগাঁও থানাতে সুনামের সাথে দায়িত্ব পালন করছেন।

পুলিশের এই বিভাগে কর্মরত অনেকের সঙ্গে আলাপকালে জানা গেছে, তিনি চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে পছন্দ করেন। তার উপর অর্পত কাজ শেষ না হওয়া পর্যন্ত লেগে থাকেন। শুধু মোবাইল ফোন উদ্ধারই নয়। কর্মস্থলের অন্য কাজগুলোও তিনি গুরুত্ব সহকারে করেন।

মিল্টন বলেন মোবাইল ফোন উদ্ধারের ক্ষেত্রে আমি মোবাইলের দাম বা ব্যক্তির মূল্যায়ন করি না। যত কম দামের মোবাইল হোক বা গরিব রিকশাচালক বা শ্রমিকের
হোক সমান গুরুত্ব দিয়ে উদ্ধার করি। কারণ মানুষের অনেক মূল্যবান জিনিস হারিয়ে গেলে সে ততটা কষ্ট পায় না। যতটা কষ্ট পায় একটি মোবাইল ফোন হারিয়ে গেলে। কারণ মোবাইলে অনেকের অনেক স্মৃতি, গুরুত্বপূর্ণ তথ্য থাকে। যা হারিয়ে গেলে তার অনেক ক্ষতি ও কষ্ট হয়। সাধারণ ডায়েরী (জিডি) করার পর ফোন উদ্ধার করে ভুক্তভোগীকে ফোন দিয়ে যখন বলি আপনি একটা জিডি
করেছিলেন আপনার ফোনটি উদ্ধার হয়েছে। তখন তারা অনেকে বিশ্বাসই করতে চায় না। তিনি বলেন, এ পর্যন্ত প্রায় ছয় হাজার হারানো মোবাইল ও ৫০ লক্ষাধিক
টাকা উদ্ধার করে ভুক্তভোগীদের হাতে তুলে দিয়েছি। স্বল্প সময়ে ক্লুলুলেস শিশু হত্যা মামলা, ক্লুলেস ডাকাতি মামলা তদন্ত করে রহস্য উদঘাটন সহ আসামী
গ্রেফতার করার জন্য সেরা তদন্তকারী কর্মকর্তা ও চোরাই মোটরসাইকেল উদ্ধার, ওয়ারেন্ট তামিল সহ সার্বিক আইন—শৃঙ্খলা রক্ষার জন্য অসংখ্য বার সেরা
অফিসার নির্বাচিত হয়েছেন এস, আই মিল্টন কুমার দাস।

মিল্টনের এমন কর্মকাণ্ডে তার সহকর্মীরাও তাকে সাধুবাদ জানিয়েছেন। সম্মান জানিয়েছেন তার কর্মের প্রতি ভালোবাসা, একাগ্রতা ও নিষ্ঠাকে। তার অনেক
সহকর্মী বা তাদের আত্মীয়—স্বজনের মোবাইল ফোন হারিয়ে গেলেও তারা মিল্টনের সহযোগিতা নেন। হাসিমুখে মিল্টন তাদের ফোনও উদ্ধার করে দেন।

এস, আই মিল্টন বলেন, আমার চাকরি জীবনের সব থেকে বড় পাওয়া মানুষের ভালবাসা। পুলিশকে যে মানুষ আপন ভাবতে পারে এবং ভালবাসতে পারে তা আমি আমার এই কয়েক বছরের চাকরি জীবনে বুঝতে পেরেছি। যেখানেই চাকরি করেছি সেখানকার আপামর জনগন আমাকে আপন করে নিয়েছে, বিদায়ে চোখের পানি ফেলেছে। পুলিশ নয় মানুষ হিসাবে সবাই আমাকে পছন্দ করে, ভালোবাসে, খবর রাখে এটাই এখন পর্যন্ত আমার সেরা প্রাপ্তি।

তিনি আরও বলেন ইন্টেক বক্স ছাড়া পুরাতন মোবাইল কিনবেন না এবং বক্সের সাথে যে IMEI নাম্বার আছে সেটার সাথে মোবাইল ফোনের IMEI নাম্বার মিলিয়ে নিয়ে মোবাইল ক্রয় করবেন। পুরাতন মোবাইল না কেনাই ভালো সেক্ষেত্রে ঐ মোবাইল দিয়ে যদি কোন অপরাধ হয়ে থাকে বা চুরি, ছিনতাই, ডাকাতি বা হত্যার সাথে সম্পৃক্ত
হয়ে থাকে তাহলে আপনার নিজের অজান্তেই হয়তো আপনার জীবনটা নষ্ট হয়ে যেতে পারে। বিকাশ বা নগদ প্রতারনার ক্ষেত্রে প্রতারিত হওয়ার পর যত দ্রুত সম্ভব নিকটস্থ থানাকে অবহিত করতে হবে। সবাইকে মনে রাখতে হবে মোবাইলে বিকাশ বা নগদ কোন তথ্য চায় না। কোন মন্ত্রনালয় কাউকে কোন সহায়তা করলে তা জেলা প্রশাসনের মাধ্যমে করে থাকে। কারো কাছে ফোন করে নিকত আত্নীয় এর অসুস্থতা বা বিপদের সংবাদ এলে যে নাম্বার থেকে ফোন আসবে তা কেটে দিয়ে ব্যাক করে দেখতে হবে এবং পারলে সংবাদের সত্যতা যাচাইয়ের জন্য অন্য কাউকে ফোন করতে হবে। অকারণে বা লোভে পরে কোন বিকাশ, নগদ বা রকেট নাম্বারে টাকা দেয়া যাবে না। ইমুতে প্রবাসীক প্রতারণা বেশি হয় একারনে ইমু ব্যবহারে
সতর্ক থাকতে হবে।

প্রসঙ্গত; প্রযুক্তির এই যুগে মানুষ যেমন এই প্রযুক্তি ভালো কাজে প্রয়োগ করছে তেমনি কিছু সংখ্যক অসাধু মানুষ এই প্রযুক্তিই মন্দ কাজে ব্যবহার করে সাধারণ মানুষের সাথে করছে প্রতারণা। যে কারণে সাধারণ মানুষের সুবিধার পাশাপাশি ভোগান্তিও বেড়েছে দ্বিগুণ। দেখা যায় বর্তমান সময়ে সবচেয়ে বেশি অপরাধ সংঘটিত হচ্ছে মোবাইলের মাধ্যমে, তাই মোবাইল ফোন ব্যবহারে সাধারণ মানুষকে আরো সচেতন হওয়ার আহবান
জানান এই তরুণ পুলিশ অফিসার।

খিলগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফারুকুল আলম বলেন, একজন অফিসার যখন এরকম অর্জন করে তখন অবশ্যই আমরা আনন্দিত, গর্বিত হই। পুলিশ সদস্যরা যখন ভালো কিছু করে সেটা পুরো বাহিনীর সুনাম হয়। মিল্টনের একাগ্রতা, নিষ্ঠা, চেষ্টা বা কাজের প্রতি যে ভালোবাসা এগুলো এই সময়ে সত্যিই বিরল।
সেই দিক দিয়ে নিঃসন্দেহে মিল্টন একজন ভালো অফিসার। ভালো কাজ করেছে। তার ওপর সকল অর্পিত দায়িত্ব পালন করেই এই কাজগুলো করছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর