মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কর্ণফুলীতে বিদেশ পলাতক হত্যা মামলার আসামি গ্রেপ্তার কর্ণফুলীতে ইছানগর খালপাড় সড়ক পরিদর্শনে সাবেক চেয়ারম্যান মঈন উদ্দিন ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৬ বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনে জবাবদিহিতা ও বর্তমান সহিংসতার অবসান চায় ইইউ স্কুল-কলেজের গভর্নিং বডির নির্বাচন স্থগিতের বিজ্ঞপ্তি কেন অবৈধ নয়, জানতে চেয়ে রুল Bobby Deol, Prakash Jha Celebrate Aashram Season 4 Shoot Wrap, Series To Return In 2027 | Web-series News ‘Every single person knew’: AB de Villiers backs Khawaja, Bancroft over Sandpapergate claims; levels team-wide cheating claim against Australia | Cricket News জাতীয় ঐক্যের উদ্যোগ, বিরোধীদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী চূড়ান্ত সিদ্ধান্ত না আসায় কপ৩১ গড়িয়েছে অতিরিক্ত দিনে বিনামূল্যে ইনস্টাগ্রাম ব্লু টিক পাওয়ার উপায়

[১] টরন্টোয় লেখক আড্ডায় আনিসুল হক: নতুন প্রজন্ম নিয়ে প্রচণ্ড আশাবাদী  

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১
  • ৩২৬ সময় দেখুন
[১] টরন্টোয় লেখক আড্ডায় আনিসুল হক: নতুন প্রজন্ম নিয়ে প্রচণ্ড আশাবাদী  


[১] টরন্টোয় লেখক আড্ডায় আনিসুল হক: নতুন প্রজন্ম নিয়ে প্রচণ্ড আশাবাদী  

সালেহ্ বিপ্লব: [২] জনপ্রিয় এ কথাসাহিত্যিক বলেন, নতুন প্রজন্মের সিংহভাগই নিজেদের ভবিষ্যৎ সম্পর্কে সুষ্পষ্ট ধারণা এবং পরিকল্পনা নিয়েই বড় হচ্ছে। দেশের মানুষও একটি নির্দিষ্ট সময়ান্তরে  ভালো কিছুর স্বপ্ন নিয়েই সামনে এগিয়ে যায়।

[৩] কানাডার স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় টরন্টোয় পাঠক, ভক্ত, শুভানুধ্যায়ীদের সঙ্গে আড্ডায় সামিল হন আনিসুল হক। কানাডার বাংলা পত্রিকা ‘নতুনদেশ’ এর প্রধান সম্পাদক  শওগাত আলী সাগরের সঞ্চালনায় টরন্টো ফিল্ম ফোরামের মাল্টিকালচারাল সেন্টারে অনুষ্ঠিত এই লেখক – আড্ডায় অতিথি ছিলেন কবি আসাদ চৌধুরী। সমাপনী বক্তব্য রাখেন টরন্টো ফিল্ম ফোরামের সভাপতি এনায়েত করীম বাবুল।

[৪] আনিসুল হক শুনিয়েছেন তার লেখক হয়ে ওঠার কাহিনী। পাশাপাশি সম্প্রতি শেষ করা উপন্যাস,  সমসাময়িক কবি লেখকদের  সাহিত্যকর্ম সম্পর্কে নিজের  ভাবনা, ব্যক্তিগত অভিজ্ঞতা  এবং বিশ্লেষণ তুলে ধরেন।

[৫] খান আদিব আল আশিকের গিটারের সঙ্গে ফাতমা সুমাইয়া খান বিদুর কণ্ঠে আনিসুল হকের লেখা কবিতার আবৃত্তি দিয়ে অনুষ্ঠান শুরু হয়। টরন্টোর শুভানুধ্যায়ীদের পক্ষে আতিকুর রহমান  কথাসাহিত্যিক আনিসুল হক এবং কবি আসাদ চৌধুরীকে ফুল দিয়ে  শুভেচ্ছা জানান।

[৬] নতুন প্রজন্ম সম্পর্কিত এক প্রশ্নের জবাবে লেখক আনিসুল হক বলেন, তরুণদের বড় একটি অংশই বই এবং অন্যান্য টেক্সট  পড়েন। বিভিন্ন ফোরামে মাদ্রাসার শিক্ষার্থীরাও অত্যন্ত বুদ্ধিদীপ্ত প্রশ্ন করেন যাতে তাদের পড়াশোনা সম্পর্কে ধারণা পাওয়া যায়।

[৭] আনিসুল হক মুক্তিযুদ্ধ নিয়ে তার ৬ খণ্ডের উপন্যাস ‘রক্তে আঁকা ভোর’ এর প্রসঙ্গ তুলে ধরেন। তিনি জানান, ২০০৯ সালে মুক্তিযুদ্ধভিত্তিক এই উপন্যাসের কাজ শুরু। এই উপন্যাসে তিনি বাংলাদেশের গৌরবোজ্জল একটা সময়কে  যতোটা পেরেছেন তুলে আনার চেষ্টা করেছেন।

[৮] বাংলাদেশের প্রেক্ষিতে সাংবাদিকতা এবং মিডিয়া  নিয়ে এক প্রশ্নের জবাবে  আনিসুল হক বলেন,মিডিয়ার কাজ হচ্ছে সরকারকে পাহারা দিয়ে রাখা। গণতন্ত্রের স্বার্থেই মিডিয়াকে এটি করতে হয়। কার্যকর গণতন্ত্রে সবসময়ই মিডিয়া এবং স্বাধীন বিচার বিভাগ ভূমিকা রাখে। এতে সরকারই উপকৃত হয়।  তিনি বলেন, প্রথম আলোসহ বাংলাদেশের অধিকাংশ মিডিয়া পাহারা দেয়ার সেই কাজটি করে যাচ্ছে। কিন্তু রাষ্ট্রকে পাহারা দেয়ার  ক্ষেত্রে  কখনো কখনো নরম অবস্থান নিতে হয়, সেটি বাস্তবতার কারণেই করতে হয়।

[৯] কবি আসাদ চৌধুরী কথা সাহিত্যিক আনিসুল হকের মেধা এবং প্রতিভার প্রশংসা করে বলেন, লেখক হিসেবে আনিসুল হক জনপ্রিয় কিন্তু তার সবচেয়ে বড় গুণ তার বিনয়। অকপটে অন্য লেখকের প্রশংসা করা এবং অগ্রজদের সম্মান করার  ক্ষেত্রে তিনি অকৃপণ।

[১০] আনিসুল হকের ‘রক্তে আঁকা ভোর’ উপন্যাসকে  মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে অসাধারণ কাজ হিসেবে অভিহিত করে কবি আসাদ চৌধুরী বলেন,  ইতিহাসকে আশ্রয় করে উপন্যাস লেখার ক্ষেত্রে আনিসুল হক ইতিহাসের প্রতি সত্যনিষ্ঠ থেকেছেন।

[১১] ’নতুনদেশ’ এর প্রধান সম্পাদক শওগাত আলী সাগর বলেন, সাহিত্য এবং সাংবাদিকতায় দাপটের সাথে বিচরনের মাধ্যমে আনিসুল হক নিজেকে স্বতন্ত্র স্বত্ত্বা হিসেবে প্রতিষ্ঠিত  করতে পেরেছেন। মুক্তিযুদ্ধে ভাবধারায় নাগরিকদের মানস গঠনে  তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর