মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
কর্ণফুলীতে বিদেশ পলাতক হত্যা মামলার আসামি গ্রেপ্তার কর্ণফুলীতে ইছানগর খালপাড় সড়ক পরিদর্শনে সাবেক চেয়ারম্যান মঈন উদ্দিন ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৬ বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনে জবাবদিহিতা ও বর্তমান সহিংসতার অবসান চায় ইইউ স্কুল-কলেজের গভর্নিং বডির নির্বাচন স্থগিতের বিজ্ঞপ্তি কেন অবৈধ নয়, জানতে চেয়ে রুল Bobby Deol, Prakash Jha Celebrate Aashram Season 4 Shoot Wrap, Series To Return In 2027 | Web-series News ‘Every single person knew’: AB de Villiers backs Khawaja, Bancroft over Sandpapergate claims; levels team-wide cheating claim against Australia | Cricket News জাতীয় ঐক্যের উদ্যোগ, বিরোধীদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী চূড়ান্ত সিদ্ধান্ত না আসায় কপ৩১ গড়িয়েছে অতিরিক্ত দিনে বিনামূল্যে ইনস্টাগ্রাম ব্লু টিক পাওয়ার উপায়

[১] বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য বাড়াবে অস্ট্রেলিয়া

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৫৮ সময় দেখুন
[১] বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য বাড়াবে অস্ট্রেলিয়া


[১] বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য বাড়াবে অস্ট্রেলিয়া

সোহেল রহমান: [২] দ্বি-পাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে অষ্ট্রেলিয়ার সঙ্গে ‘ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ফ্রেমওয়ার্ক এ্যারেঞ্জমেন্ট’ (টিফা) চুক্তি সই করেছে বাংলাদেশ। বুধবার সচিবালয়ে ভার্চুয়ালি আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি সই করা হয়। চুক্তিতে বাংলাদেশে পক্ষে বাণিজ্যমন্ত্রী টিপু মুন্শি এবং অস্ট্রেলিয়ার পক্ষে সে দেশের ‘ট্রেড, ট্যুরিজম অ্যান্ড ইনভেস্টমেন্ট’ মিনিস্টার ডান টিহান সই করেন।

[৩] অনুষ্ঠানে চুক্তি সই করে বাণিজ্যমন্ত্রী বলেন, টিফা সইয়ের ফলে বাংলাদেশে অষ্ট্রেলিয়ার বিনিয়োগ ও বাণিজ্য বাড়বে। উভয় দেশের বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির বিপুল সম্ভাবনা রয়েছে। উভয় দেশের ব্যবসায়ীরা সফর বিনিময়ের মাধ্যমে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে পারেন। বাংলাদেশ বিনিয়োগকারীদের জন্য গুরুত্বপূর্ণ স্থান।

[৪] বাংলাদেশ প্রায় ১৭ কোটি মানুষের একটি বড় বাজার। অষ্টেলিয়ার বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগ করলে লাভবান হবেন। বাংলাদেশ সরকার এজন্য প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদান করবে। আশা করছি, টিফা’র ফলে উভয় দেশ উপকৃত হবে এবং বেসরকারি খাতে আগ্রহ বাড়বে।

[৫] প্রসঙ্গক্রমে তিনি বলেন, বর্তমানে বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থানে ১০০টি স্পেশাল ইকোনমিক জোন গড়ে তোলা হচ্ছে। বাংলাদেশ সরকার দেশী-বিদেশী বিনিয়োগ আকৃষ্ট করার জন্য বিশেষ সুযোগ-সুবিধার প্যাকেজ ঘোষণা করেছে। বিনিয়োগের ক্ষেত্রে পদ্ধতিগত সেবা প্রদান সহজ করা হয়েছে।

[৬] তিনি আরও বলেন, অষ্ট্রেলিয়া ২০০৩ সাল থেকে বাংলাদেশকে শুল্ক ও কোটামুক্ত বাণিজ্য সুবিধা প্রদান করছে। আগামী ২০২৬ সালে এলডিসি গ্রাজুয়েশনের পরও অষ্ট্রেলিয়া বাংলাদেশকে প্রদত্ত বাণিজ্য সুবিধা অব্যাগত রাখবে এবং বিশ্ব বাণিজ্য সংস্থায় এলডিসি গ্রুপের প্রস্তাবে সমর্থন থাকবে বলে আশা করছি।

[৭] বাণিজ্যমন্ত্রী বলেন, চলমান কোভিড-১৯ পরিস্থিতিতে সারা বিশে^র মতো বাংলাদেশও অর্থনৈতিক চ্যালেঞ্জ এর মুখোমুখি হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে কোভিড-১৯ মোকাবেলা করে যাচ্ছে। ভ্যাকসিন উৎপাদকারী দেশ হিসেবে অষ্ট্রেলিয়াকে মানবিক বিবেচনায় বাংলাদেশে কোভিড ভ্যাকসিন অনুদান হিসেবে সরবরাহের অনুরোধ জানান তিনি।

[৮] অষ্ট্রেলিয়ার ট্রেড, ট্যুরিজম অ্যান্ড ইনভেস্টমেন্ট মিনিস্টার ডান টিহান বলেন, টিফা সইয়ের মাধ্যমে উভয় দেশের বিনিয়োগ ও বাণিজ্য বাড়বে। বাংলাদেশের তৈরি পোশাকের পাশাপাশি আইসিটি, লাইট ইঞ্জিনিয়ারিং, প্ল্যাস্টিক ও শিক্ষাসহ বেশকিছু সম্ভাবনাময় খাত রয়েছে। সম্পাদনা : ভিকটর রোজারিও

 





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর